সারাদেশ

কারও কৃতিত্ব ছিনতাই করিনি : সিলেটের এসপি

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট জেলা পুলিশ কারও কৃতিত্ব ছিনতাই করেনি বলে মন্তব্য করেছেন সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন। নিজের ফেসবুক আইডির একটি পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

আগের মতোই তিনি দাবি করেছেন, আসামী ধরতে তারা যেমন একাধিক সোর্সের সাহায্য নেন, তেমনি রায়হান হত্যা মামলার প্রধান অভিযুক্ত পুলিশের বহিস্কৃত এসআই আকবর হোসেনকে গ্রেফতারের ক্ষেত্রেও তারা একই পদ্ধতি ব্যবহার করেছে এবং সফল হয়েছে।

সোমবার সকালে কানাইঘাটের ডনা সীমান্তে গ্রেফতার হওয়া আকবর বিষয়ে নানাজনের নানা মন্তব্যের জবাবে ফরিদের এমন বক্তব্য।

আকবর হোসেন ভুঁইয়াকে তারাই গ্রেফতার করেছেন এমন দাবির প্রেক্ষিতে চরম সমালোচনা শুরু হয় সিলেটসহ সারাদেশে। এর কারণ, ফেসবুকে ছড়িয়ে পড়া একটা ভিডিও। সেটিতে খাসিয়া যুবকদের আকবরকে ধরাবাঁধা করতে দেখা গেছে। তাই সবার মধ্যে এ ধারণা বদ্ধমূল হয় যে, জেলা পুলিশ ওদের কৃতিত্ব কেড়ে নিচ্ছে।

তবে রায়হানের ঘাতক আকবরকে যে ভারতের মেঘালয়ের রাজধানী শিলং থেকে আনা হচ্ছে এবং সে যে অনেক আগেই দেশের বাইরে চলে গিয়েছিলো ঐ ভিডিও এবং খাসিয়া ও রহিমদের সুবাদে এতদিনে তা দিনের আলোর মতো পরিস্কার।

পুলিশ সেটি জানলেও সেদিন সংবাদ সম্মেলনে ফরিদ কেন দাবি করেছিলেন ভারতে পালানোর সংবাদ পেয়ে সেখানে তাদের লোকজন রেখেছিলেন এবং তাকে ধরেছিলেন, তার কোন ব্যাখ্যা দেননি। আর তাই জনগণের সমালোচনার সুযোগটা যে তিনিই সৃষ্টি করে দিয়েছিলেন এটাও বলতে শুরু করেছেন সচেতন নাগরিকবৃন্দ।

তবে খাসিয়ারা আকবরকে বেঁধে ডনা সীমান্তে যার হাতে তুলে দিয়েছিল সেই রহিম উদ্দিনও স্বীকার করেছিলেন যে, তিনি ২ দিন ২ রাত ঘুুমাননি। কারণ এ দায়িত্বটাকে দিয়েছিলেন তার কয়েকজন ‌'স্যার'। এ সংক্রান্ত একটি সংবাদও 'আকবরকে আটকের নেপথ্যে যা বললেন রহিম' নাম সংবাদে প্রকাশ হয়েছে সান নিউজ২৪-এ।

এ প্রসঙ্গে ফরিদ আরও বলেন, জেলা পুলিশ কারো ক্রেডিট ছিনতাই করেনি। বরং যারা এমন সমালোচনা করছেন তারা পুলিশের অর্জন ও পরিশ্রমকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন।

মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেয়া একটি পোস্টে তিনি এমন তন্তব্য করে তিনি আরো বলেন, সত্য না জেনে অনেকে বাজে মন্তব্য করেছেন। সিলেট জেলা পুলিশ কারো ক্রেডিট ছিনতাই করে নাই বরং কিছু লোক আংশিক তথ্য জেনে আমাদের পরিশ্রম এবং অর্জনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা