সারাদেশ

পাহাড়ে শত কোটি টাকার গাজা ধ্বংস

খাগড়াছড়ির মহালছড়ির দূর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযানে দুইশ বিঘা জমির শতকোটি টাকার গাজা ধ্বংস করেছে সেনাবাহিনী।

মহালছড়ি সেনা জোনের কামান্ডার লে. কর্নেল মেহেদী হাসান পিএসসি এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ দল জেলার কমলচরণ কার্বারি পাড়া প্রকাশ ধইল্যা গ্রামে অভিযান চালানোর সময় ৩৫টি গাজা ক্ষেতের সন্ধান পায় সেনাবাহিনী। কিছু ক্ষেতের গাজা আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। বাকিগুলো ধ্বংস করতে অন্তত তিন দিন সময় লাগবে বলে জানানো হয়। শতকোটি টাকার প্রায় ৪০টন গাজা ধ্বংস করা হবে বলে জানান তিনি।

এসময় সেনা অভিযানের খবর পেয়ে গাজা চাষিরা গ্রাম থেকে পালিয়ে যায়। এদিকে গত ২০ ডিসেম্বর মহালছড়ি সেনা জোনের মাদক বিরোধী বিশেষ অভিযানে লেমুছড়িতে প্রায় চার বিঘা জমিতে ১৫শ’ কেজি সমপরিমাণের গাজা ক্ষেত পুড়িয়ে দেয়া হয়।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটি ফ্রন্ট- ইউপিডিএফ এর ছত্রছাত্রায় এ গাজা চাষ করা হচ্ছে বলে জানায় খাগড়াছড়ি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদ্রক দ্রব্য আইনে ওই গ্রামের গাজা চাষিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে। পুরো গ্রামটি এখন নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ দু'জন গ্রেপ্তার

মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পু...

হাতিয়ায় এনজিও’র পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নোয়াখালীর হাতিয়ায় মৃত অজিফা খাতুনের ৪৮ শতাংশ জমি জ...

বোঁচাগঞ্জে গ্রাম আদালতের সক্ষমতা বৃদ্ধিতে আলোচনা সভা

দিনাজপুরের বোঁচাগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রম আরও...

ধুলাসার এখন মরা খাল, নাব্যতা হ্রাসে বাড়ছে জীবিকা সংকট

প্রাকৃতিক নিয়মে জোয়ার-ভাটায় পলি জমে ধীরে ধীরে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা