সারাদেশ

মাঠে কাটা ধান, জমিতে আলু-সরিষা-ভুট্টা; বৃষ্টিতে কৃষকের দুশ্চিন্তা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। ২১ নভেম্বর ভোর ৪টা থেকে শুরু হওয়া বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে। এতে একদিকে জমিতে কেটে রাখা আমন ধান ভিজে যাচ্ছে, অন্যদিকে নতুন করে আবাদ করা আলু, সরিষা ও ভুট্টার জমি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে আলুর জমিতে কাদা ও পানি জমে যাওয়ায় ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।

উপজেলার মুর্শিদহাট গ্রামের কৃষক রনজিৎ চন্দ্র রায় জানান, দেওখড়া কান্দরে তাঁর দুই একর জমির আমন ধান কেটে রাখা হয়েছে। ধানগুলো প্রায় শুকিয়ে এসেছিল। শনিবারই সেগুলো ঘরে তোলার প্রস্তুতি ছিল তাঁর। কিন্তু ভোর থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কেটে রাখা ধান ভিজে গেছে। একই সঙ্গে জমিতে পানি জমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে সময়মতো ধান ঘরে তুলতে না পারায় বিপাকে পড়েছেন তিনি।

অন্যদিকে, হাটরামপুর গ্রামের কৃষক মো. খোরশেদ আলী জানান, ব্র্যাক সিডের অধীনে তিনি প্রায় চার বিঘা জমিতে আলুর আবাদ করেছেন। কিন্তু টানা বৃষ্টিতে জমি কাদায় পরিণত হয়েছে। জমিতে পানি জমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় আলুর আবাদ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় কেউ আমন ধান কেটে ঘরে তুলেছেন, আবার অনেকের ধান এখনো মাঠে পড়ে রয়েছে। ধান কাটার পর অনেক কৃষক জমিতে আলু, সরিষা ও ভুট্টার আবাদ করেছেন। ফলে চলতি সময়ের বৃষ্টি তাঁদের জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিকে কেটে রাখা ধান শুকানো ও ঘরে তোলার চিন্তা, অন্যদিকে নতুন আবাদ করা ফসল রক্ষার চেষ্টা—দুই দিক সামলাতে হিমশিম খাচ্ছেন কৃষকেরা।

কৃষকদের আশঙ্কা, বৃষ্টির পানি জমিতে দীর্ঘসময় জমে থাকলে নতুন আবাদ করা ফসলের ক্ষতি হতে পারে। বিশেষ করে আলুর জমিতে অতিরিক্ত পানি জমে থাকলে আবাদ ঝুঁকির মুখে পড়তে পারে। একই সঙ্গে ভিজে যাওয়া আমন ধান শুকানো ও সংরক্ষণেও বাড়তি ভোগান্তি পোহাতে হবে।

তবে টানা বৃষ্টিতে বোচাগঞ্জ উপজেলায় আমন ধান, আলু, সরিষা ও ভুট্টার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা