সারাদেশ

সেই বিভীষিকাময় রাত আজও তাড়া করে শরণখোলাবাসীদের

মোঃ শাহাদাত হোসাইন, শরণখোলা (বাগেরহাট)

প্রলয়ঙ্করি ঘূর্ণিঝড় সিডরের দিন আজ। এই দিনটি উপকূলবাসীর কাছে এক বিভীষিকার নাম। ১৯ বছর আগে ২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে তাণ্ডব চালিয়েছিল দানবরূপী সিডর। লণ্ডভণ্ড করে দিয়েছিল দেশের দক্ষিণ-পশ্চিম উপকূল। সেই রাতের ঝড়-জলোচ্ছ্বাসে বাগেরহাটের শরণখোলাসহ উপকূলীয় অঞ্চল পরিণত হয়েছিল এক মৃত্যুপুরীতে।

ঘন্টায় প্রায় ২৪০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়টি ধ্বংস করে দেয় উপকূলীয় বেড়িবাঁধ, ঘরবাড়ি, ফসল, গাছপালা, গবাদিপশু, অবকাঠামোসহ সবকিছু। সরকারি হিসাব অনুযায়ী উপকূলে প্রাণহানি হয়েছিল প্রায় তিন সহস্রাধিক মানুষের। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সুন্দরবনসংলগ্ন শরণখোলা উপজেলাটি। শুধু এই এক উপজেলাতেই সরকারি হিসবে প্রাণ হরিয়েছিলেন ৯০৮জন মানুষ। তবে শরণখোলা উপজেলার আওতাধীন সুন্দরবনের দুবলা চরের শুঁটকি পল্লির জেলেদের নিখোঁজের সংখ্যা মিলিয়ে বেসরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা আরো কয়েকগুণ।

সিডরের আঘাতে ধ্বংস হয়ে যায় সুন্দরবনের বিশাল অংশ। মারা যায় রয়েল বেঙ্গল টাইগার, হরিণসহ অসংখ্য বণ্যপ্রাণী। শরণখোলা উপজেলার আওতাধীন সুন্দরবনের দুবলার চরে তখন চলছিল শুঁটকি উৎপাদনের ভরা মৌসুম। বঙ্গোপসাগরের কোলঘেঁষা দুবলার চরের আলোরকোল, অফিসকিল্লা, মাঝেরকিল্লা, মেহেরআলী, নারকেলবাড়িয়া এবং শ্যালার চরে তখন অবস্থান করছিলেন ১০ হাজারেরও বেশি জেলে। ঝড়ের পূর্বাভাষ পেয়ে অনেকেই আগে নিজ নিজ এলাকায় চলে গেলেও অনেক জেলে জীনের ঝুঁকি নিয়ে অবস্থান করছিলেন চরেই। যারা সেদিন বাড়ি না ফিরে চরেই থেকে গিয়েছিলেন, তাদের বেশিরভাগ জেলেরই সন্ধান মেলেনি। সেদিন শুঁটকি পল্লির কতো জেলে নিখোঁজ হয়েছিলেন, তার সঠিক হিসাব জানা না গেলেও সিডরের জলোচ্ছাসে শুঁটকি উৎপাদনকারী পাঁচটি চরে নিখোঁজ জেলের সংখ্যা দেড় থেকে দুই হাজার। পরবর্তী সময়ে বনবিভাগ, দুবলার ফিশারম্যান গ্রুপ এবং বেঁচে ফেরা জেলেদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা যায়। সেদিন রাতের সেই বিভীষিকা আজও তাড়া করে ফেরে শরণখোলাবাসীকে।

ভয়ংকর ঘূর্ণিঝড় সিডরের ১৯ বছরেও পর্যাপ্ত নদী শাসন ব্যবস্থা না থাকায় বলেশ্বর নদীর তীরবর্তী ৩৫/১ পোল্ডারের ২২ কিলোমিটার বেরিবাঁধ ভেস্তে যেতে পারে বলে ধারণা করছে সিডরবিদ্ধস্ত এলাকাবাসীরা। ইতোমধ্যে বলেশ্বর নদীর তীরবর্তী কুমারখালী, সন্ন্যাসী, রাজেশ্বর ও সিডর বিধ্বস্ত সাউথখালীর গাবতলা এলাকাসহ ১৩ টি পয়েন্টে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। সিডর পরবর্তী ১৯ বছরে বছরে জাইকা প্রকল্পের অর্থায়নে মাত্র ১হাজার ৮শ মিটার নদী শাসনব্যবস্থার কাজ শুরু করেছে। কিন্তু তা প্রয়োজনে তুলনায় অপ্রতুল। সিডর পরবর্তী সময় ক্ষতিগ্রস্ত সিডর বাসীর একটাই দাবি ছিল ‘মোরা ত্রাণ চাইনা, বেরিবাঁধ চাই’। এই দাবিতে কয়েক বছর ধরে চলে মানববন্ধন সহ বিভিন্ন আন্দোলন। পরবর্তীতে ২০১৬ সালে বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে শুরু হয় টেকসই বেড়িবাঁধ কাজ। বলেশ্বর নদের তীর রক্ষায় প্রায় ২২ কিলোমিটার সহ পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের মোট ৬২ কিলোমিটার বাঁধের কাজ শেষ হয় ২০২৩ সালের ১৪ ডিসেম্বর।

এই প্রকল্প চলাকালীন তৎকালীন প্রত্যক্ষদর্শী উপজেলার বগী, গাবতলা, উত্তর সাউথখালী,সোনাতলা ও রায়েন্দা এলাকার জাকির হাওলাদার, মোশারফ মেম্বার, ওহিদুল হাওলাদার, নুরু মিয়া, আনোয়ার হাওলাদার সহ অনেকে বলেন, ‘মাটি দিয়ে বাঁধ নির্মাণ করার কথা থাকলেও সংশ্লিষ্টরা বালু দিয়ে বাঁধ নির্মাণ করেছেন। ফলে বাস্তবায়নের পরের বছর থেকেই বেড়িবাঁধ বেশির ভাগ জায়গা ধ্বসে পড়েছে। অন্যদিকে বেড়িবাঁধ সাথে যে স্লুইজ গেট করা হয়েছে তা খুবই সরু। খালের সাথে ঐ স্লুইজ গেটের কোনো সংযোগ না করার কারণে বেশির ভাগ গেটই অচল। বর্ষা কালে জলাবদ্ধতা আর খড়ার মৌসুমে পানি প্রবাহ বন্ধ থাকে। এই অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প এই জনপদের মানুষের কোনো উপকারে আসেনি বরং মরার উপরে খাঁড়ার ঘাঁ অবস্থা হয়েছে।’

উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের (সিইআইপি-১) এর মাধ্যমে সিএইচডব্লিউই নামে চীনা ঠিকাদার প্রতিষ্ঠান এই কাজ বাস্তবায়ন করে। কিন্তু নদী শাসনের ব্যবস্থা না করেই বাঁধ নির্মাণের কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হওয়ায় বাস্তবায়নের পরের বছরেই সেই বাঁধে ভয়াবহ ভাঙ্গন শুরু হয়। বলেশ্বর নদের তীরে উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী থেকে পার্শ্ববর্তী উপজেলা মোরেলগঞ্জ সীমানার সন্ন্যাসীর ফাসিয়াতলা পর্যন্ত বিভিন্ন স্থানে ১৩ কিলোমিটার মূল বাঁধসহ সিসি ব্লক ধ্বসে ঝুঁকিপূর্ণ রয়েছে। সরেজমিন ঘুরে দেখা যায়, তৎকালীন সময়ে ৩০০ কোটি টাকা ব্যয়ে ৬২ কিলোমিটার বেড়িবাঁধ ঢালির ঘোপ, ফাসিয়াতলা, বগী, গাবতলা এলাকা সহ প্রায় ১৩/১৪ জায়গায় ফাটল সহ ধ্বসে পড়েছে।

এছাড়া এলাকাবাসীর আক্ষেপ, সিডরের ১৯ বছর পর এসেও বাঁধ নিয়ে দুশ্চিন্তা করতে হচ্ছে। আতঙ্কে দিন কাটছে বলেশ্বর নদের তীরের বাসিন্দাদের। এবিষয় সাউথখালি ইউনিয়ন বিএনপির সভাপতি সমাজ সেবক শহিদুল আলম লিটন বলেন, তৎকালীন সরকার ও বিশ্বব্যাংক কর্তৃপক্ষ বাঁধ নির্মাণে নদী শাসনের ব্যবস্থা না রেখে অদূরদর্শীতার পরিচয় দিয়েছে। ব্যাপক দুর্নীতি হয়েছে এখানে। মাটির বদলে নদীর বালু ব্যবহার করা হয়েছে। এতে শুধু বাঁধ উঁচুই হয়েছে, কিন্তু টেকসই হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন, জাইকা প্রকল্পের অর্থায়নে উপজেলার সাউথখালী ইউনিয়নের আশার আলো মসজিদ সংলগ্ন এলাকা থেকে ১৮শ মিটার নদী শাসনের কাজ চলমান রয়েছে। এছাড়া একটি সমীক্ষা প্রকল্পের কাজ চলমান রয়েছে সেই প্রকল্প থেকে অর্থ পেলে ক্ষতিগ্রস্ত তেরো কিলোমিটার ঝুঁকিপূর্ণ এলাকা নদী শাসন ব্যবস্থার আওতায় আনা হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

ভোলায় ২১ লাখ টাকার চোরাই স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা উদ্ধার

ভোলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে প...

পঞ্চগড়ে নাইট কোচের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত, আহত ২

পঞ্চগড় সদর উপজেলায় দ্রুতগতির একটি নাইট কোচ ও অটোরি...

ডিসেম্বরেই কি সাতপাকে বাঁধা পড়ছেন মিমি!

কলকাতার বিনোদন দুনিয়ায় এখন আলোচনার কেন্দ্রে জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর...

বোয়ালমারীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে  শ্রমিকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে একটি নির্মাণাধীন বহুতল ভবনের...

আ’লীগ আমলে মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা