ছবি: সান নিউজ
সারাদেশ

কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অগ্নিকাণ্ডে ৯টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকা।

মঙ্গল (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শাহজালাল মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে, ওয়ালটন শোরুম ও হাজী এন্টারপ্রাইজ অ্যান্ড ইলেকট্রনিক, আবদুর রাজ্জাকের জুয়েলারি দোকান, প্লাস্টিকের ফুলের দোকান, স্বপন স্টুডিও ল্যাব, ফেমার্স উপহার স্টোর, মতিন ডেন্টাল কেয়ার, মুসলিম সেলুন, ন্যাশনাল কোকারিজ গোডাউন ও একটি জিম সেন্টার।

স্থানীয় ব্যবসায়ী শিপ্রা হার্ডওয়্যারের পরিচালক রিপন কর্মকার বলেন, শাহজালাল মার্কেটের নিচতলায় অবস্থিত ন্যাশনাল কোকারিজের গোডাউন থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি, কবিরহাটের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সময় ভবনের ছাদে নারী,শিশুসহ ২০ জন আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মই ব্যবহার করে আটকে পড়াদের নিরাপদে উদ্ধার করেন। অগ্নিকাণ্ডে মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনসহ দুজন আহত হয়েছেন।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন লিডার আব্দুল মালেক বলেন, স্থানীয়দের ভাষ্যমতে ন্যাশনাল কোকারিজ গোডাউন ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুনে ৪-৫টি দোকান আংশিক পুড়ে যায়। এছাড়া ৩টি দোকান ক্ষতিগ্রস্থ হয়। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিক তদন্তে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬ লক্ষ টাকা।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা