ছবি: সান নিউজ
সারাদেশ
সীমান্ত এলাকায়

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে প্রায় ২ লক্ষ টাকার মাদক উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার ৬ শত ২০ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বিদেশী মদ আটক করেন।

রবিবার (৯ আগস্ট) ফুলবাড়ী ২৯ বিজিবি এর অধীনস্থ মনিপুর বিওপি, তপসী স্থায়ী পোষ্ট এবং বনতারা বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ০৩টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ১৯৮৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৭ বোতল বিদেশী মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য ১,৯৯,৬২০/-( এক লক্ষ নিরানব্বই হাজার ছয়শত বিশ) টাকা।

এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল আরিফ-উজ-জামান (পিএসসি) জানান, সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়েছে। ভারত থেকে বিজিবি কোন ভাবে বাংলাদেশে ভারতীয় নাগরিক পুশইন এবং নিষিদ্ধ মাদক প্রবেশ করতে দেওয়া হবে না। সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। সকল বিওপির দায়িত্বরত বিজিবিকে সীমান্ত রক্ষায় কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা