ছবি: সান নিউজ
সারাদেশ

সুন্দরগঞ্জে জলাবদ্ধতা, অনিশ্চয়তায় ৫০০ হেক্টর জমির আমন ধান  

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ও চন্ডিপুর ইউনিয়নের মধ্যবর্তী এলাকায় অবস্থিত পান্তাপাড়া বিলে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ থাকায় চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে চলতি মৌসুমে প্রায় ৫০০ হেক্টর কৃষিজমিতে আমন ধান চাষ অনিশ্চয়তার মুখে পড়েছে। সময়মতো পানি নিষ্কাশন না হওয়ায় আমন ধানের চারা রোপণের জন্য জমি প্রস্তুত করতে না পেরে হতাশা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন জমির মালিকরা।

স্থানীয় কৃষক ও জমির মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষা মৌসুমে বিলের জমিতে জমে থাকা পানি নির্ধারিত সময়ে বের হতে না পারায় কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিবছর এই বিলের জমিতে আমন ধানের চারা রোপণ করা হলেও চলতি মৌসুমে জলাবদ্ধতার কারণে অধিকাংশ জমি অনাবাদি থেকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি বিদ্যমান থাকলেও কার্যকর কোনো স্থায়ী সমাধান করা হয়নি।

তারা আরও অভিযোগ করেন, কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তরে একাধিকবার অভিযোগ করা হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।

এ বিষয়ে কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ারুল ইসলাম বলেন, আন্তরিকভাবে সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে। আমরা উদ্যোগ গ্রহণ করে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছিল। তবে স্থানীয় এক জমির মালিকের বাধার কারণে সেই উদ্যোগ সফল হয়নি। বিষয়টি সমাধানে আমরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি।

স্থানীয় সচেতন মহল মনে করেন, সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে দ্রুত সমস্যার সমাধান না হলে শুধু কৃষকরাই নয়, এলাকার কৃষি উৎপাদন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। এতে কৃষকদের আর্থিক ক্ষতির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও বিরূপ প্রভাব পড়বে। এলাকাবাসীর দাবি, কৃষি বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করে বিলের পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক, যাতে কৃষকরা সময়মতো আমন চাষ করতে পারেন এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়।

স্থানীয় কৃষকরা বলেন, পান্তাপাড়া বিলের পানি দ্রুত নামানো না গেলে এবারের আমন মৌসুম আমাদের
জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা