সারাদেশ
কম নেতা উপস্থিত

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১৯ জুলাই রোববার মৃত্যুবরণ করেন। জাকির হোসেন নান্নু ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা। বিগত নিরব-টুকু কমিটিতে তিনি ঢাকা বিভাগীয় টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন। বিগত আন্দোলন সংগ্রামে নান্নুর ভূমিকা নিয়ে সংগঠনটি আজ আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। তার মৃত্যুর খবরে সংগঠনে নেমে এসেছে শোকের ছায়া। নান্নুর নামাজে জানাজা বিএনপির পার্টি অফিসে না হওয়ার কারনে নেতা-কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ চলছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহম্মেদ আজ আলোচনা ও মিলাদ-মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতা-কর্মীরা আজ ক্ষোভ ও শোকে জাকির হোসেন নান্নুকে স্মরণ করেছেন। তবে সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন তার বক্তব্যে ভিন্ন এক কারনে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি তার বক্তব্যে বলেন যে, সদ্য ঘোষিত কমিটির তিন-ভাগের এক ভাগ নেতাও আজ উপস্থিত নাই। কমিটি হবার পর প্রথম কোন প্রোগ্রাম। কিন্তু আজই এত কম উপস্থিত দেখে দুঃখ প্রকাশ করে বলেন,আমি সভাপতির সাথে কথা বলবো। মুলত সভাপতি কেন্দ্রিক নেতাদের অনুপস্থিতি ছিলো চোখে পরার মতো। তবে খোঁজ নিয়ে জানা যায়, সাধারণ সম্পাদককে ব্যর্থ করতেই সভাপতি কেন্দ্রিক নেতারা ইচ্ছে করে অনুপস্থিত ছিলেন। কিছুদিন পূর্বে আভ্যন্তরীণ গ্রুপিংয়ে সভাপতি/সাধারণ সম্পাদকের মধ্যে উত্তেজনাপূর্ন বাক্য বিনিময়ের কারনে সংগঠনের অভ্যন্তরে গ্রুপিং এখন তুঙ্গে। সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের কে কাকে অযোগ্য হিসেবে কমিটিতে স্থান দিয়েছেন এই নিয়ে একে অপরকে দোষারোপের রাজনীতি চলছে প্রকাশ্যে।

আলোচনা সভায় প্রধান অতিথি রিজভী আহম্মেদের বক্তব্যের সময়ে যুবদলের সাবেক সহসভাপতি মির্জা ইউসূফ বিন জলিল কালু কাঁদতে কাঁদতে বলেন, নান্নু দলের কাছ থেকে অবহেলিত হয়ে দুঃখ-কষ্ট নিয়ে মারা গেছেন। আমাদেরকে হয় দলে মূল্যায়ন করেন, না হয় দল থেকে বের করে দেন। এই সময় রিজভী আহম্মেদকে নেতা-কর্মীদের সান্ত্বনা দিতে দেখা যায়।
এদিকে যুবদলের পদবঞ্চিতরা জাতীয় শিল্পকলা একাডেমির মাঠে নান্নুর জন্য দোয়া মোনাজাতের আয়োজন করেন। সদ্য ঘোষিত যুবদলের কমিটিতে অবমূল্যায়ন ও পদবঞ্চিতরা কমিটি ঘোষণা করার পর থেকেই ধারাবাহিকভাবে নানা কর্মসূচী পালন করে যাচ্ছেন। এই সময়ে ৫০/৬০ জন পদবঞ্চিত নেতাদের মোনাজাতে অংশ গ্রহন করতে দেখা যায়।।

মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান, দুলাল হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক গ্রাম সরকার বিষয়ক সম্পাদক তৌহিদ হোসেন রিয়ন তালুকদার, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলিউদ্দিন সুমন দেওয়ান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ, মাহফুজুর রহমান মাহফুজ, সাবেক ছাত্রনেতা ইসমাইল খান শাহিন,ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ সভাপতি শরীফ হাফিজুর রহমান হাফিজ, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক, সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ মাসুদ, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ শিল্প বিষয়ক সম্পাদক আসাদুল আলম টিটু, সাবেক সহ ক্রীড়া সম্পাদক আমান উল্লাহ বিপুল, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক বাছেদুর রহমান সোহেল,সহ -প্রশিক্ষন বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, সহ সম্পাদক শাহিন আকন্দ,যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহিনুজ্জামান মিন্টু,ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আযম সৈকত, ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আজিজুল হক পাটোয়ারী, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মোল্লা, এডভোকেট শফিউল বশর সজল,সাবেক সদস্য মাসুদ আহমেদ, সাবেক সদস্য সেলিম হোসেন মুন্না আকন্দ,যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান খান, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ সভাপতি শরীফ আল ফরহাদ দিপু,ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক কাজী মিজবাউল আলম, মুজাহিদুল ইসলাম, আনোয়ার জাহিদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ, সুমন চৌধুরী, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাসুদ সরকার,সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সবুর খান সাগর, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রোকন, সাবেক সহ সাধারণ সম্পাদক ফজলুল হক নীরব, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক বে-সরকারী বিষয়ক সম্পাদক ইয়াকুব রাজু, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শফিউল আযম, সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক স্বপন কুমার মন্ডল, সাবেক সহ ক্রীড়া সম্পাদক রবিউল হাসান আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম নাহিদ, বিশ্বজিৎ ভদ্র, ফরিদ খান,সাবেক সদস্য মহিবুল্লাহ জয়,সাবেক ছাত্রনেতা সেলিম রেজা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ত্রান বিষয়ক সম্পাদক আজিম উদ্দিন মিরাজ,সাবেক সদস্য এম কামরুল ইসলাম, ঢাবি জহুরুল হক হলের সিনিয়র সহ সভাপতি খসরু আহমেদ হিরন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই ই আর অনুষদের সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা খন্দকার আমিনুল হক আকন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ ক্রীড়া সম্পাদক মাজেদুল ইসলাম মাসুম, ঢাবি সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন সিদ্দিকী শোভন, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট এমদাদুল হক ইমরান, সাবেক যুবদল নেতা মাইন উদ্দিন বেগ সুজন, জবি সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম,সাবেক ছাত্রনেতা এবাদুল হক পারভেজ, সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম হিরন, সাবেক ছাত্রনেতা আমির হোসেন বাদশা সাবেক যুবদল নেতা মাহমুদ খান, ঢাকা মহানগর পুর্ব সাবেক ছাত্রনেতা দুলাল মাতব্বর, সাবেক ছাত্রনেতা মাসুদ রানা,সাবেক ছাত্রনেতা মানিক হোসেন প্রমুখ।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা