সারাদেশ

মুজিববর্ষে প্রান্তিক জনপদে ৫ হাজার ব্রিজ নির্মাণ করবে সরকার

নিজস্ব প্রতিবেদক:

মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে ‘আমার গ্রাম আমার শহর’ কর্মসূচির আওতায় গ্রামীণ জনপদে তিন হাজার কিলোমিটার রাস্তাকে হেরিং বোন বন্ড (এইচবিবি) এবং পাঁচ হাজার ব্রিজ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। ব্রিজ ও রাস্তা নির্মাণ ছাড়াও সারাদেশে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে ৫০ হাজার দুর্যোগ সহনীয় বাড়ি নির্মাণসহ বেশকিছু প্রকল্পও হাতে নেয়া হয়েছে।

সব ঠিক থাকলে ২০২১ সালের ১৭ মার্চের আগেই প্রকল্পগুলোর উদ্বোধন করা হবে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সুত্র জানিয়েছে ।

সূত্র জানায়, বাংলাদেশের প্রতিটি গ্রামে একটি করে অতিদরিদ্র পরিবারের জন্য দুর্যোগ সহনীয় ৬৮ হাজার ৩৮টি বাড়ি নির্মাণের কর্মসূচি হতে নেয়া হয়েছে। এর মধ্যে ৫০ হাজার বাড়ি ২০২১ সালের ফেব্রুয়ারির আগেই উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

মুজিববর্ষ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় গৃহীত ২০টি কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সারাদেশে ৫০ হাজার অতিদরিদ্র গৃহহীন পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন ও নগদ টাকা প্রদান, একই বছরের মার্চে দরিদ্র জনগোষ্ঠীকে শীতবস্ত্র বিতরণ। এছাড়া সারাদেশে ৯ লাখ ৬৭ হাজার শ্রমিককে দিয়ে ‘পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর’ কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট এলাকার রাস্তা, ড্রেন, বাজার, ঝোপ-ঝাড় পরিচ্ছন্ন করা হবে।

বছরব্যাপী তৃণমূলে টিআর, কাবিখা, কাবিটা ও অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির মাধ্যমে কী পরিমাণ দারিদ্র্যতার হার কমেছে এবং কী ধরণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে; তা মুজিববর্ষ উপলক্ষে জাতীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রচার করা হবে।

এছাড়া ২০২০ এর জুনে আয়োজন করা হবে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন। ২০২১ এর ফেব্রুয়ারিতে দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মী সমাবেশ, ডিসেম্বরে (২০২০) টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ায় প্রয়োজন অনুযায়ী মাটির রাস্তা, ব্রিজ, হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তা, স্ট্রিট লাইট, বন্যা আশ্রয় কেন্দ্র ও মুজিব কিল্লা নির্মাণ করা হবে।

১৯৭৩ সালের ১ জুলাই বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত সিপিপি স্বেচ্ছাসেবকসহ অন্যান্য স্বেচ্ছাসেবকদের নিয়ে বাণিজ্য মেলার মাঠে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ১ জুলাই এক লাখ স্বেচ্ছাসেবকের মহাসম্মেলন আয়োজন করা হবে। ২ জুলাই ‘বঙ্গবন্ধুর জীবন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে বঙ্গবন্ধু’ শিরোনামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এ বিষয়ে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, ‘মুজিববর্ষকে সামনে রেখে ২০টি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রত্যেকটি পরিকল্পনাই ২০২১ সালের ১৭ মার্চের আগে বাস্তবায়ন করা হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

শিক্ষার্থীদের বার্ষিক ও পাবলিক পরীক্ষা বিবেচনায় আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে...

বারিধারায় গাড়িচাপার ঘটনায় কিশোর সংশোধনাগারে

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির...

রাষ্ট্রপতি বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন

বঙ্গভবনের সিংহ পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা