সারাদেশ

শ্বশুড়বাড়িতে স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে শ্বশুড়বাড়িতে গিয়ে যৌতুকের টাকার দাবিতে এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে এবং গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় আনিসা আক্তার (১৮) নামের ওই গৃহবধূকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।​

গত রোববার (৫ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার আজ (৬ জুলাই) মাদারীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে ঝিকরহাটি গ্রামের আমজাদ হোসেনের মেয়ে আনিসা আক্তারের সাথে একই এলাকার বিল্লাল হাওলাদারের ছেলে ফজলে রাব্বির (৩৫) বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন পারিবারিক বিষয় ও টাকার দাবিতে আনিসার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন তার স্বামী।

ভুক্তভোগী ও তার পরিবারের অভিযোগ, গত ৫ জুলাই রাতে অভিযুক্ত ফজলে রাব্বি তার শ্বশুড়বাড়িতে আসেন। সেখানে এসে তিনি আবারও টাকার জন্য চাপ সৃষ্টি করেন এবং আনিসাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাব্বি লোহার রড দিয়ে আনিসার শরীরের বিভিন্ন স্থানে উপুর্যপুরি আঘাত করেন। নির্যাতন চরম রূপ নিলে আনিসাকে হত্যার উদ্দেশ্যে তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করা হয়। এ সময় আনিসার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। পরে দ্রুত তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।​

বর্তমানে আনিসা আক্তার মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এই ঘটনায় আনিসার পরিবার বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় একটি জিডি (জিডি নং-৩৬৪, তারিখ: ০৬/০৭/২০২৬) দায়ের করেছেন।

​ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী ফজলে রাব্বি পলাতক থাকায় এবং তার সাথে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় এই বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।​

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা