সারাদেশ

পিরোজপুরে শিক্ষকদের বিদায় সংবর্ধনা

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর সদর উপজেলায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অবসর জনিত বিদায় সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা অডিটোরিয়াম বিদায় সংবর্ধনা অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান।

সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মামুনুর রশিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শহিদুল ইসলাম, ইউ আর সি পিরোজপুরের ইন্সপেক্টর মো: রনু আহমেদ।

এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ সহকারী শিক্ষক সমাজ পিরোজপুর জেলা শাখার সভাপতি সাইদুল হক মামুন, প্রধান শিক্ষক মিজানুর রহমান,সেলিম তালুকদার, প্রাথমিক শিক্ষক সমিতি সদর উপজেলা সভাপতি শেখ আসাদুজ্জামান, মো: নজরুল ইসলাম মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী এনামুল হক।

আলোচনা সভার শেষে পিরোজপুর সদর উপজেলায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অবসর জনিত বিদায় সংবর্ধনা ক্রেস্ট তুলে দেয়া হয়।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা