সারাদেশ

টাঙ্গাইলে নিহতরা হকার, ঈদে বাড়ি যেতে উঠেছিলেন ট্রাকে

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জন ছিলেন পেশায় হকার। স্বজনদের সঙ্গে ঈদ করতে ফেনী ও চট্টগ্রাম থেকে রডবোঝাই ট্রাকে করে উত্তরবঙ্গের পথে রওনা দিয়েছিলেন তারা।

কিন্তু সেই ঝুঁকিপূর্ণ যাত্রাই শেষ পর্যন্ত কেড়ে নেয় তাদের প্রাণ। আন্দন্দের ঈদযাত্রা পরিণত হয় বিষাদে।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আতাউর রহমান জানান, সোমবার ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে নিহতদের লাশ এবং আহত দশ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ বা ফায়ার সার্ভিস।

দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া রাব্বানি নামের এক যাত্রী জানান, ওই ট্রাকে থাকা যাত্রীদের অধিকাংশের বাড়ি নওগাঁর মান্দা উপজেলা ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তারা চট্টগ্রাম ও ফেনী এলাকায় হকারের কাজ করতেন।

যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। গাড়িটি সরিয়ে উদ্ধার অভিযান শেষ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ট্রাকের আরেক যাত্রী বলেন, হঠাৎ করেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। মুহূর্তের মধ্যে চারপাশে চিৎকার ও হাহাকার শুরু হয়। আমার এক শালা মারা গেছে, আমি নিজে ছিলাম গাড়িতে। আমরা ছিলাম ভিতরে, ওপরে পলিথিন ছিল। কীভাবে ঘটনা, কেউ বুঝতে পারে নাই। আমি বাইরে পড়ছি। আমি নিজে পড়ি নাই, আল্লাহ ফেলে দিছে আমাকে বাইরে। দেখছি সব চাপা পড়ে আছে।

তিনি জানান, তারা ফেনী থেকে প্রায় ১৮ জন একসঙ্গে ট্রাকে ওঠেন। ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আরও কয়েকজন ওঠেন। হতাহতরা সবাই মূলত পেশায় হকার; কসমেটিকসসহ বিভিন্ন পণ্য ফেরি করে বিক্রি করতেন।

আরেক যাত্রী জানান, তার বাড়ি নওগাঁর মান্দা থানায়। ওই এলাকার আরো কয়েকজন ছিলেন ট্রাকে।

তিনি বলেন, গাড়ি ব্রেকফেল করেছে কিংবা কোনো একটা সমস্যার কারণেই দুর্ঘটনা হইছে। আমরা ছিলাম ১৮ জন। একই থানার লোকজন মারা গেছে। যখন দুর্ঘটনা ঘটেছে ঘুমাচ্ছিলাম।

ট্রাকের একাধিক যাত্রীর ভাষ্য, ট্রাকের চালক ঘুমিয়ে পড়েছিলেন এবং সে কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা। দুর্ঘটনার পরপরই চালক ও তার সহকারী পালিয়ে যান। শুরুতে আশেপাশের লোকজন গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার প্রায় এক ঘণ্টা পর এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেন।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান বলেন, নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। পাশাপাশি মালবাহী খোলা ট্রাকে যাত্রী পরিবহন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা