সারাদেশ

ভাইরাল ‘রাগ করলা’ সংলাপ বলা ব্যক্তিটি ইমান আলী

ডেস্ক রিপোর্ট

রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক? সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ ফেসবুক থেকে টিকটক ও ইউটিউবে ডায়ালগটি শোনেননি এমন মানুষ খুব কমই আছে।

সম্প্রতি যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মনে প্রশ্ন, কোন কবিরাজ, বাড়ি কই, এটি নিশ্চয় ধান্দাবাজ কবিরাজ। আসলে ধারণাটি ভুল! যিনি এই ডায়লকটি দিয়েছেন তার নাম ইমান আলী।

দীর্ঘ সাত বছর ধরে যাত্রাপালা কিংবা স্টেজ প্রোগামসহ হাস্যরসাত্মক কমেডি তৈরি করেন। এক কথায় বলা যায় অভিনেতা। সম্প্রতি গাজীপুরে চন্দ্রা মহাসড়কের পাশে দাঁড়িয়ে একটি ছেলেকে কবিরাজের ভাষায় বলতে শুনা যায় ‘রাগ করলা’ কথা ঠিক না বেঠিক! সেই ভিডিও মোবাইলে ধারণ করে ফেসবুকে আপলোড করলে টিকটক, ইউটিউবসহ ডিজিটাল প্লাটফর্মে ভাইরাল হয়।

প্রায় ১৮ বছর আগে ভাগ্য বদলাতে ইমান আলী স্ত্রীকে নিয়ে লালমনিরহাট হাতীবান্ধা থানার দুখর এলাকা থেকে জীবিকার তাগিদে গাজীপুরের মৌচাক এলাকায় আসে। দৈনন্দিনের খোরাক মেটাতে টানা পাঁচ বছর রিকশা চালিয়ে সংসার চালান।

ইমান আলী জানান, তার ঘরে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ছোট বেলা থেকে অভিনয়ে প্রতি অন্যরকম নেশা। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিনয়কেই তিনি জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ও নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে সামাজিক সচেতনতামূলক এবং হাস্যরসাত্মক ভিডিওতে নিয়মিত অভিনয় করেন তিনি।

সাধারণ মানুষ থেকে শুরু জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও তারকারাও এখন ইমান আলীর এই ডায়ালগ ব্যবহার করে সোশ্যাল মিডিয়া থেকে অর্থ উপার্জন করছে বলে দাবি তার। বিনোদন মুলক ভিডিও মাধ্যমে সবার মাঝে জায়গা করে নিতে চায় এমনটাই প্রত্যাশা তার।

ঈমান আলী জানিয়েছেন, ‘রাগ করলা’র ভিডিওটি সম্পূর্ণ অভিনয় এবং দর্শকদের বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল। তিনি স্পষ্ট করে বলেন, তিনি কোনো বাস্তব কবিরাজ নন। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও এই একটি সংলাপই তাকে রাতারাতি দেশজুড়ে পরিচিত করে তুলেছে।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা