সারাদেশ
সিপাহীপাড়া চৌরাস্তায় রাতের আঁধারে একাধিক দোকান নির্মাণ!

সড়ক ও জনপথ বিভাগের জমি:

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিপাহীপাড়া চৌরাস্তায় সড়ক ও জনপদ বিভাগের জমি রাতের আঁধারে দখল করে একাধিক দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। জানা যায়, সরকারি জায়গা দখল করে টিনশেড মার্কেট নির্মাণ করছেন স্থানীয় মনির হোসেন তালুকদার, শরীফ তালুকদার ও বাবুল পোদ্দার গং।

একদিকে, মুন্সীগঞ্জ জেলা শহরের সাথে এ সিপাহীপাড়া চৌরাস্তা দিয়ে তিন উপজেলার গুরুত্বপূর্ণ সংযোগস্থল রয়েছে। এখানে যানজট নিত্যদিনের। সরেজমিনে গিয়ে দেখে গেছে, মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া চৌরাস্তার উত্তর ও পূর্ব কোনে একাধিক দোকান ঘর নির্মাণ করছেন স্হানীয় বাসিন্দা মনির হোসেন তালুকদার, শরীফ তালুকদার, বাবুল পোদ্দার ও নজরুল পোদ্দার গং।

স্থানীয় একাধিক ব্যবসায়ীরা জানান, সিপাহীপাড়া বাজারের পূর্ব পাশে অভিযুক্তদের নিজস্ব জমির সঙ্গে সংলগ্ন সরকারি জায়গা রয়েছে। এক সময় ওই স্থানে একটি সরকারি পাবলিক টয়লেট ছিলো। অভিযোগ অনুযায়ী, সেই সরকারি জমির অংশ নিজেদের জমির সঙ্গে যুক্ত করে টিন দিয়ে বেড়া করে মার্কেট নির্মাণ করা হচ্ছে রাতের আঁধারে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা এ গুরুত্বপূর্ণ সড়কের পাশে অবৈধ স্হাপনা দ্রুত দখলমুক্ত করে সরকারি জমি পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন। অন্যথায় এ চৌরাস্তা এলাকায় যানজট সৃষ্টি হবে। সদর উপজেলার সাথে পশ্চিমের সিরাজদীখান, শ্রীনগর ও টঙ্গীবাড়ি উপজেলার মানুষ যানজটমুক্তভাবে যাতায়াত করতে পারবে।

এ বিষয়ে অভিযুক্ত শরীফ তালুকদার মুঠোফোন জানান, আমার জায়গায়টি এখানে যে পাবলিক টয়লেট ছিলো তার পিছনে। টয়লেট আগেই সরকার ভেঙে দিছে। আমি কোন জমি দখল করছি না।

আরেক অভিযুক্ত বাবুল পোদ্দার জানান, আমরা যেখানে দোকানের কাজ করছি পেছনের জমিটি আমাদের। এখানে অন্যরা দখল করার পায়তারা করছে। সরকারের পক্ষ থেকে কোন নোটিশ করলে দোকান সরিয়ে নিবো, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন বলেন, ওই স্থানে সড়ক ও জনপথ বিভাগের ৮০ ফুট জায়গা একোয়ার রয়েছে। এখানে যদি কেউ অবৈধ কেউ দখল করে থাকে, আমরা সার্ভেয়ার দিয়ে সড়কের জমি পরিমাণ করে, পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা