ছবি: সান নিউজ
সারাদেশ

কাঁঠালিয়ায় ব্রিজের নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া হাসপাতালসংলগ্ন ধোপার নদীর ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন, র‌্যালি ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টায় ‘ইয়ুথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশন’-এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ব্রিজ সংলগ্ন সড়কের দু’পাশে দাঁড়িয়ে শত শত শিক্ষার্থী ও স্থানীয় মানুষ প্রায় এক কিলোমিটার জুড়ে মানববন্ধনে অংশ নেন। তারা অভিযোগ করেন, ২০২১–২০২২ অর্থবছরে ব্রিজ নির্মাণকাজ শুরু হলেও ২০২৩ সালে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় এখনও ২০ শতাংশ কাজ সম্পন্ন হয়নি। ঠিকাদার কাজ ফেলে উধাও হয়ে যাওয়ায় প্রকল্পটি অচল হয়ে পড়েছে।

বক্তারা জানান, ভাঙাচোরা কাঠের বিকল্প ঝুঁকিপূর্ণ সেতুর ওপর ভরসা করে প্রতিদিন ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, আমুয়া হাসপাতালের রোগীসহ হাজারো মানুষ যাতায়াত করতে বাধ্য হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং সাধারণ মানুষের কষ্ট চরমে পৌঁছেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন—ইয়ুথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশনের সভাপতি মো. মেহেদী হাসান, আমুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঁঠালিয়া উপজেলা আমির মজিবুর রহমান, আমুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মন্নান তালুকদার, যুবদল নেতা তুহিন মিয়া, শেখ ফজিলাতুন্নেছা ভোকেশনাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, শিক্ষার্থী সামিরা আক্তার ও অরিন্দ্র মজুমদার।

এলাকাবাসী অবিলম্বে ব্রিজ নির্মাণকাজ পুনরায় শুরু এবং দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা