ছবি: সংগৃহীত
সারাদেশ

পদ্মার তীরে দিয়াশলাই ধরালে বালুতে জ্বলছে আগুন

সান নিউজ অনলাইন

মঙ্গলবার বিকেল থেকে উপজেলার প্রেমতলী ঠাকুরঘাট এলাকায় পদ্মা নদীর পাড়ে হঠাৎ বুদবুদ উঠতে দেখা যায়। প্রথমে স্থানীয়দের নজরে এলে খবর দ্রুত ছড়িয়ে পড়ে। রাতভর উৎসুক মানুষ ভিড় করেন ঘটনাস্থলে, কেউ ভিডিও করেন, কেউবা দিয়াশলাই জ্বালিয়ে নিজের চোখে দেখেন সেই আগুনের শিখা। বুধবার সকালেও আশপাশের গ্রাম থেকে নারী–পুরুষ ও শিশুরা ভিড় জমাতে থাকেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহম্মেদ ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল পাঠান। পরে দুপুরে নিজেও ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে, তাঁরা নমুনা পরীক্ষা করে কারণ নির্ণয় করবেন।’

স্থানীয় বাসিন্দা মো. শিহাব বলেন, ‘কিছুদিন আগে এখানে একটি নৌকা ডুবে তিনজন মারা গিয়েছিলেন। তখন ডুবুরি দল জানিয়েছিল পানির নিচে অদ্ভুত এক ধরনের চাপ টের পেয়েছেন তাঁরা। এখন মনে হচ্ছে, সেটি হয়তো গ্যাসের চাপই ছিল।’

ফায়ার সার্ভিসের গোদাগাড়ী স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জমির উদ্দিন বলেন, ‘নদীপাড়ে বিভিন্ন জায়গা থেকে বুদবুদ উঠছে। এটি কোনো দাহ্য গ্যাস কিনা, আমরা নিশ্চিত নই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তাঁরা এসে পরীক্ষা করবেন।’

দুপুরে ঘটনাস্থলে দেখা যায়, নদীর পানি ও পাড়ের বালুর নিচ থেকে অবিরত বুদবুদ উঠছে এবং ক্ষীণ শব্দ শোনা যাচ্ছে। স্থানীয়রা দিয়াশলাই ধরালে মুহূর্তেই জ্বলে উঠছে ছোট ছোট আগুনের শিখা। এ দৃশ্য দেখতে কৌতূহলী মানুষের ভিড় ঘণ্টার পর ঘণ্টা বেড়েই চলেছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা