সারাদেশ

মোরেলগঞ্জে মরণফাঁদ ২ কিমি রাস্তা, দুর্ভোগে ৪০ হাজার মানুষ  

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে মোরেলগঞ্জ উপজেলার ১৬ নম্বর খাউলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাউলিয়া বাজার সংলগ্ন কাঠের পুল থেকে চালিতাবুনিয়া ওলামাগঞ্জ মাদ্রাসা পর্যন্ত প্রায় ২কিঃ মিঃ ইটের সোলিং রাস্তাটি এখন মরণ ফাঁদ । বর্তমানে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন যাবৎ জনবহুল এই রাস্তাটি মেরামত বা সংস্কার না করায় তা ভেঙ্গেচুরে এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অতিদ্রুত ইটের সলিং এর এ রাস্তাটি মেরামত বা সংস্কার করার জন্য উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি । বিস্তীর্ণ অঞ্চলের যাতায়াতের প্রধান মাধ্যম জনগুরুত্বপূর্ণ রাস্তার বিভিন্ন জায়গায় ইট উঠে বড় বড় খাদের সৃষ্টি হয়েছে। চলাচলের সুবিধার্থে স্থানীয়রা কোথাও কোথাও ইট বিছিয়ে উপযোগী করলেও দীর্ঘদিন সংষ্কারের অভাবে সম্প্রসারিত গর্তগুলি পরিণত হয়েছে একেকটি মরণ ফাঁদে। এমন পরিস্থিতিতে আসন্ন বর্ষা মৌসুমকে ঘিরে নানা আশংকা জেঁকে বসেছে জনপদের সাধারণ মানুষের মধ্যে।

সরেজমিনে স্থানীয়রা জানান, এ রাস্তা দিয়ে ১০ গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ চলাচল করেও পরনির্ভরশীল আশপাশের সন্যাসী এসপি রাশিদিয়া , ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সন্যাসী বালিকা উচ্চ বিদ্যালয়, এয়ারখান ডিগ্রি কলেজ, পশ্চিম খাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব খাউলিয়া, ওলামাগঞ্জ মাদ্রাসা, চালিতাবুনিয়া, নিশানবাড়িয়া, হিন্দুপাড়া, চিপা বারইখালীসহ বিস্তীর্ণ এলাকার মানুষ। এছাড়া খাউলিয়া বাজার জামে মসজিদেও এই পুল ব্যবহার করেই যাতায়াত করতে হয় ধর্মপ্রাণ মুসল্লিদের।। তবে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে বিস্তীর্ণ অঞ্চলের মানুষের চলাচলের একমাত্র মাধ্যম এ রাস্তাটি পানিতে তলিয়ে থাকে। সর্বশেষ গত বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে থাকায় রাস্তাটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে বাইসাইকেল, মোটরসাইকেল ছাড়া কোনো যানবাহন এ রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না। তাও আবার অনেক জায়গায় নেমে ঠেলে পার হতে হয়।

ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু সালেহ জানান, দীর্ঘদিন সংষ্কারের অভাবে এবং গেল বছর বর্ষাকালে দীর্ঘ দিন পানিতে ডুবে থাকায় রাস্তাটির করুণ পরিস্থিতির জন্য দায়ী।

ছেলে-মেয়েদের হেঁটে স্কুলে যেতে হয়। বর্ষা মৌসুমে রাস্তায় পড়ে বই খাতা ভেঁজার ঘটনা নিত্য-নৈমিত্তিক। আগামী বর্ষা মৌসুমের আগেই রাস্তাটির আশু সংস্কারের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছেন তারা।

১৬ নম্বর খাউলিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে প্রথম ওই রাস্তার কাগজপত্র তৈরি করে উপজেলা প্রকৌশলীর দপ্তরে পাঠিয়েছেন। আরো আগেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে জানিয়ে, বিষয়টি নিয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছেন বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে মোরেলগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। পরবর্তী বরাদ্দ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা