সারাদেশ

জাতিসংঘ মহাসচিবের যুব উপদেষ্টা পরিষদে বাংলাদেশের ঝুমু

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ মহাসচিবের জলবায়ু পরিবর্তন বিষয়ক যুব উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশের জলবায়ু কর্মী ফারজানা ফারুক ঝুমু।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মঙ্গলবার জাতিসংঘের ওয়েবসাইটে এ পরিষদের তৃতীয় দলের সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুব সংগঠন ও জলবায়ু অধিকার সংগঠনগুলোর মনোনীত প্রার্থীদের মধ্য থেকে জাতিসংঘ মহাসচিবের যুব উপদেষ্টা হিসেবে মোট ১৪ জনকে এ দায়িত্ব দেওয়া হয়েছে এবার।

জাতিসংঘের ‘ইউথ ২০৩০ স্ট্র্যাটেজি’ ও ‘আওয়ার কমন এজেন্ডা’র অংশ হিসেবে পরিচালিত এই উপদেষ্টা পরিষদের মেয়াদ মঙ্গলবারই শুরু হয়েছে।

এক বিবৃতিতে জাতিসংঘ বলছে, এই উপদেষ্টা পরিষদ মহাসচিবকে জলবায়ু বিষয়ে বাস্তবসম্মত ও ফলাফল-কেন্দ্রিক পরামর্শ দেয়, যা জলবায়ু নীতি বাস্তবায়নে সহায়ক হয়।

জাতিসংঘ বলছে, বিশ্বজুড়ে নাগরিক সমাজের কাজের সুযোগ সংকুচিত হওয়ার প্রবণতার প্রেক্ষাপটে, মহাসচিব আন্তোনিও গুতেরেস এবার তার যুব উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ৭ থেকে বাড়িয়ে ১৪ করেছেন।

এই দলে স্থান পাওয়া ফারজানা ফারুক ঝুমু ‘কাঠপেন্সিল’ নামের একটি উদ্যোগের সহ-প্রতিষ্ঠাতা, যা শিশু অধিকার, লিঙ্গ সমতা এবং জলবায়ু সংকট মোকাবিলায় কাজ করে।

বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে থাকাকালে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত এলাকার শিশুদের দুর্দশা দেখে এ আন্দোলনে সক্রিয় হন ঝুমু। পরে তিনি ‘ফ্রাইডেস ফর ফিউচার’ আন্দোলনে যোগ দেন এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষ ও এলাকার (এমএপিএ) সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

বর্তমানে ‘পিপলস ক্লাইমেট ডিপ্লোমেসি প্রোগ্রাম’-এর একজন প্রকল্প সমন্বয়কারী হিসেবে কাজ করছেন ঝুমু। এ উদ্যোগের মাধ্যমে বৈশ্বিক জলবায়ু আলোচনায় কার্যকরভাবে অংশগ্রহণের জন্য তরুণ জলবায়ু কর্মীদের প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হয়।

এ আগে ইউনিসেফ বাংলাদেশের যুব দূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন ঝুমু। জলবায়ু সংকটকে শিশু অধিকার সংকট হিসাবে তুলে ধরতে ২০২১ সালে শিশুদের জলবায়ু ঝুঁকি সূচক (সিসিআরআই) প্রতিবেদন প্রকাশে তিনি ইউনিসেফের সাথে কাজ করেন। ওই বছর তিনি জাতিসংঘের জলবায়ু সম্মেলনেও (কপ২৬) অংশ নেন।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা