সারাদেশ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

ফেনীতে যুবদল-স্বেচ্চাসেবক দলের দোয়া ও মিলাদ

ফেনী প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রবিবার (১ জুন) বাদ আসর ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদে যুবদল ও বাদ মাগরিব তাকিয়া জামে মসজিদে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পৃথকভাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, এয়াকুব নবী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন ভিপি বেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, সহ-সভাপতি জাহিদুল ইসলাম শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, জেলা যুবদল নেতা আল ইমরান, ফেনী পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন, যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম রাহাত, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল হোসেন, দাগনভূঞা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল্লাহ আল মামুনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন তাকিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা গোলাম কিবরিয়া ও বড় কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল্লাহ।

দোয়া ও মিলাদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ জাতির কল্যাণ কামনার পাশাপাশি বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি নেতা রফিকুল আলম মজনুর রোগমুক্তিসহ সুস্থ ও নেক হায়াত এবং দীর্ঘায়ু কামনা করা হয়েছে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা