ছবি: সংগৃহীত, প্রতীকী
সারাদেশ

অবৈধ বালু উত্তোলন বন্ধে পাঁচ দপ্তরে আইনি নোটিশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামসংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় প্রশাসনের বিভিন্ন দপ্তরকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রাজাপুর ও রাণীদিয়া গ্রামের দুই বাসিন্দা—মো. দেলোয়ার হোসেন ও মো. জজ আহমেদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ইফতেখার আহমেদ মঙ্গলবার (২৭ মে) এই নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়েছে, এই এলাকায় বালু দস্যুরা দীর্ঘদিন ধরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে, যার ফলে নদীর তীরবর্তী জনপদ নদীভাঙনসহ পরিবেশগত ঝুঁকির মুখে পড়েছে। এতে করে রাজাপুরসহ পাকশিমুল, চুন্টা ও পানিশ্বর ইউনিয়নের অন্তত ১৬টি গ্রামের প্রায় এক লাখ মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ছে।

নোটিশটি পানি সম্পদ মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, সরাইল উপজেলার ইউএনও এবং অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়।

নোটিশ প্রদানকারি সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ইফতেখার আহমেদ বলেন, “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে যেভাবে নদী থেকে বালু তোলা হচ্ছে, তা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছি। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন বলেন, নদী যথাযথ ড্রেজিং না করা হলে পলি জমতে জমতে নদীর বুকে চর পড়ে গেলে ঢেউয়ের তোড়ে দুই পাড়ে ভাঙন শুরু হয়। এ কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মাধ্যমে জরিপ করিয়ে এই এলাকায় নদী খননের ব্যবস্থা করা হয়েছে। এখন বালু উত্তোলনে জড়িত পক্ষের সঙ্গে অপর পক্ষের ঝামেলার কারণে বালু উত্তোলনের ব্যাপারে আপত্তি তোলা হচ্ছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. দিদারুল আলম বলেন, বালু উত্তোলনে জড়িত পক্ষের সঙ্গে অন্য একটি পক্ষের বনিবনা না হওয়ায় তারা প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে যে, ড্রেজিংয়ের কারণে বিভিন্ন গ্রাম ভাঙনের হুমকিতে পড়েছে। মূলত গ্রামগুলো থেকে অন্তত পাঁচ কিলোমিটার দূরবর্তী এলাকা থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে। তবে বালু উত্তোলনে আদৌ কোনো অনিয়ম করা হচ্ছে কীনা সেটি আমরা তদন্ত করে দেখবো।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা