দিনাজপুর প্রতিনিধি
সারাদেশ
ঘোড়াঘাটে এনসিপির পথসভা

ভালো কাজের প্রতিযোগিতা চাই, রাজনৈতিক নোংরামি নয়

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি তেলা মাথায় তেল দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা ন্যায্যতার রাজনীতিতে বিশ্বাস করি এবং যেখানে প্রয়োজন সেখানেই ন্যায্যতার পক্ষে কথা বলি।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের গাইবান্ধা মোড়ে এনসিপির উপজেলা শাখা আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আমরা রাজনৈতিক নোংরা কালচার চাই না। আমরা চাচ্ছি প্রতিটি রাজনৈতিক দল একসঙ্গে কাজ করুক এবং ভালো কাজ করার প্রতিযোগিতা সৃষ্টি হোক। যে ভালো কাজ করবে, জনগণ তাকেই প্রতিনিধি হিসেবে বেছে নেবে।

তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থানে দিনাজপুরে নয় জন জীবন দিয়েছেন, অনেকেই রক্তাক্ত হয়েছেন। তাদের ত্যাগের মর্যাদা রাখতে হলে আমাদের সঠিক কাজ করতে হবে। আগামী নির্বাচনে দলীয় পরিচয় কিংবা প্রতীকের ভিত্তিতে নয় বরং ভালো মানুষের হাতে ক্ষমতা তুলে দিতে হবে।

পথসভায় সভাপতিত্ব করেন ঘোড়াঘাট উপজেলা শাখার সংগঠক আব্দুল মান্নান সরকার। এছাড়াও বক্তব্য রাখেন এনসিপি কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক ফারহানা দিবা, যুগ্ম সংগঠক আলী নাসের, কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন, শ্রমিক উইং সদস্য মোঃ রেজাউল ইসলাম এবং যুবশক্তির প্রতিনিধি আরিফ মুন।

সভায় দিনাজপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক একরামুল হক আবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথসভাটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় নেতা শাহরিয়ার মিঠুন।

ঘোড়াঘাটের পথসভা শেষে সারজিস আলম হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ, পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলায় পথসভায় অংশ নেন এবং জনগণের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা