কুমিল্লা প্রতিনিধি
সারাদেশ

কুমিল্লায় গার্ডরুমে লুকানো ৭.৬৫ ক্যালিবারের পিস্তল উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মহানগরের আদর্শ সদর উপজেলার দক্ষিণ চর্থার গোল্ডেন টাওয়ারে এক বিশেষ অভিযানে ৭.৬৫ ক্যালিবারের একটি বিদেশি (মেইড ইন ইউএসএ) পিস্তল এবং একটি গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঠিকানা: ১৭৯/২, থিরাপুকুরপাড় রোডের গোল্ডেন টাওয়ারের নিরাপত্তারক্ষীর গদির নিচে অস্ত্রটি রাখা ছিল। নিরাপত্তারক্ষী হাফিজ আহমেদের ঘরে বিকেল ৬টার দিকে অভিযান চালিয়ে এটি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে নিরাপত্তারক্ষী হাফিজ আহমেদ স্বীকার করেছেন যে, বিকেল ৩টা ৩০ মিনিটে সরকার মুস্তাফিজুর রহমান ওরফে ওয়াফি পিস্তলটি গার্ডরুমে রেখে যান এবং পরে ভবন ত্যাগ করেন। সেই সময় ওয়াফির সঙ্গে আরো দুজন সহযোগী ছিলেন বলেও তিনি জানান।

পলাতক ওয়াফি (২৪) ওই ভবনের ১৭৯বি/৫ নম্বর ফ্ল্যাটে বসবাস করতেন। তার পিতার নাম এএসএম মোহসিন সরকার এবং মাতার নাম নারগিস সুলতানা।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ওয়াফি কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজিউর রহমান রাজিবের ভাগিনা ।

আরো তথ্য পাওয়া গেছে যে, পূর্বে ওয়াফি আওয়ামী লীগ সমর্থক ছিল কিন্তু ৫ আগস্ট এর পরে সে দল পরিবর্তন করেছে।

ওয়াফি তার বন্ধুদের সাথে এই বিল্ডিং এর ছাদে মাদক সেবন করত। শুধু তাই নয় তার পরিবার এই বিল্ডিং এর বাকি ৩১ পরিবারকে জিম্মি করে রেখেছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অস্ত্রটি কোথা থেকে এসেছে তা নিয়ে সিসিটিভি ফুটেজ এর তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সেনাবাহিনী এর ২৩ বীর এবং RAB-১১ এর যৌথ টিম এখনো কাজ করছে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা