সারাদেশ

নীলফামারী জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিষ্টস সমিতি’র সভাপতি মাসুদ

নীলফামারী প্রতিনিধি

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্টস সমিতি নীলফামারী জেলা শাখার বিশেষ সাধারণ সভা গতকাল শহরের ডালপট্টিতে অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় পরিচালক হাকীম মোস্তাফিজুর রহমান সবুজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের নীলফামারী জেলা শাখার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু।

সভায় বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আকবর আলী, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিষ্টস সমিতি জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি সহিদুল ইসলাম, সদর উপজেলা সভাপতি মাসুদ রানা মাসুম ও জলঢাকা উপজেলা সভাপতি মাহবুবার রহমান মনি।

সভা শেষে সবার সম্মতিক্রমে নাগরিক ফার্মেসির স্বত্বাধিকারী মাসুদ রানা মাসুমকে সভাপতি ও আলী মেডিক্যাল স্টোরের স্বত্বাধিকারী তোবারক আলীকে সিনিয়র সহ-সভাপতি করে ১৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন নিউ মুনলাইট মেডিক্যাল হলের মোফাজ্জল হোসেন ও নিউ সানু ফার্মেসির সাজেদুর রহমান (সহ-সভাপতি) এবং সদস্য হিসেবে রয়েছেন সবুজ মেডিক্যাল স্টোরের মোস্তাফিজুর রহমান সবুজ, সৈকত ফার্মেসির সুমন ইসলাম, অনিন্দ মেডিক্যাল হলের মাহবুবার রহমান মনি, তিস্তা মেডিসিন মার্টের আলী আহমেদ মর্তুজা, সেবা ফার্মেসির নজরুল ইসলাম মোস্তফা, স্বপন মেডিসিন কর্ণারের রেজাউল আলম স্বপন, রাজু মেডিক্যাল স্টোরের এজাজ আহমেদ, রিফাত ফার্মেসির মানু হোসেন, উদয়ন ফার্মেসির মহির উদ্দিন, রাশেদ ফার্মেসির আসাদুজ্জামান রাশেদ, রিফাত ফার্মেসির নাহিদুর রহমান লিটন ও মিড লাইফ ফার্মেসির ফরহাদুজ্জামান তৌহিদ।

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্টস সমিতি নীলফামারী জেলা শাখার নবনির্বাচিত জেলা কমিটির সভাপতি মাসুদ রানা মাসুম জানান, ব্যবসায়ীদের মধ্যে বৈষম্য দুর করা, কেমিষ্টদের দাবি আদায় এবং স্বার্থ সুরক্ষায় সংগঠন নব উদ্যোমে কাজ শুরু করবে।

এছাড়া সংগঠনের স্থায়ী ভবন নির্মাণ এবং সংগঠনকে শক্তিশালীকরণে সকলকে সাথে নিয়ে আমরা কাজ করবো।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা