নীলফামারী প্রতিনিধি
সারাদেশ

পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে আসাদ চন্দ্র নামে এক ভুয়া পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার(২০ মে) সকালে পুলিশ লাইন্স একাডেমি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আসাদ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বিরহলি গ্রামের হরিকমল চন্দ্রের ছেলে। পুলিশ সুত্র জানায়, পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষা ছিলো মঙ্গলবার। এ দিন জেলা সদরের শিপন রায়ের হয়ে প্রক্সি দিতে পুলিশ লাইন্স একাডেমিতে এসেছিলো আসাদ। পরীক্ষা শুরুর প্রাক্কালে কাগজপত্র যাচাই বাছাইকালে সন্দেহ এবং প্রবেশ পত্রের সাথে তার ছবির মিল না থাকায় আটক করা হয় তাকে। পরীক্ষার্থী শিপন রায় নীলফামারী সদরের বাসিন্দা এবং দুলাল চন্দ্রের ছেলে।

অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আসাদ জানান, শিপন আমার মামাতো ভাই। তার অনুরোধে আজকে প্রক্সি পরীক্ষা দিতে আসি। আমার ভুল হয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর সাঈদ জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। লিখিত পরীক্ষায় অংশ নেয়ার জন্য ২৫১ জন ছিলেন।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা