ছবি: সংগৃহীত
সারাদেশ

রাজবাড়ী‌তে শাহীন হত্যার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে দিনমজুর শাহীন শেখ হত্যার প্রতিবাদ ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রবিবার (১৮ মে) বিকেলে স্থানীয় জনতা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। তবে এই শান্তিপূর্ণ কর্মসূচি শেষে ঘটনার মোড় নেয় উত্তেজনায়, যেখানে বিক্ষুব্ধ জনতার হামলায় আহত হন মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাব্বির হোসেন।

রবিবার বিকেল ৪টার দিকে ‘বসন্তপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ’ ব্যানারে রাজাপুর এলাকার প্রধান সড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত শাহীনের পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। প্রায় ৩০ মিনিট ধরে চলা মানববন্ধনে বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তাদের অভিযোগ, রাজাপুর গ্রামের সাম বিশ্বাস, মুক্তার বিশ্বাস, রাফিজুল বিশ্বাস গং এই হত্যাকাণ্ডে জড়িত, অথচ এখনো তারা ধরাছোঁয়ার বাইরে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি অভিযুক্ত সাম বিশ্বাসের বাড়ির সামনে গেলে সেখানে উপস্থিত ছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (সাব-ইন্সপেক্টর) সাব্বির হোসেন, যিনি সাদা পোশাকে তার এক সহকর্মীকে সঙ্গে নিয়ে তদন্ত করতে এসেছিলেন। একপর্যায়ে তার সঙ্গে বাদীপক্ষের লোকজনের কথা কাটাকাটি শুরু হয়।

এ সময় অনেকে মামলার এজাহার, অভিযুক্তদের নাম, তদন্তের গতি ইত্যাদি নিয়ে প্রশ্ন করলে উত্তেজনা চরমে পৌঁছায়। হঠাৎ করেই বিক্ষুব্ধ জনতা এসআই সাব্বির হোসেনের ওপর হামলা চালায় এবং মারধর করে তার মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মামলার তদন্তে নিয়োজিত এসআই সাব্বির হোসেন সেখানে তদ‌ন্তের কা‌জে গি‌য়ে ছিলেন। মিছিলকারীরা সাম বিশ্বাসের বাড়ি ভাঙচুরের চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা তার ওপর হামলা চালায়।”

আহত এসআই সাব্বির সাংবাদিকদের জানান, “আমি মামলার তদন্তে গিয়েছিলাম। সাম বিশ্বাসের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম। মিছিলকারীরা বাড়ি ভাঙচুর করতে চাইলে আমি তাদের বাধা দিই। তখনই আমাকে মারধর করে আহত করা হয়।”

উল্লেখ্য, গত ১৬ মে শুক্রবার রাতে শাহীন শেখকে সাম বিশ্বাসের বাড়িতে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই রাতেই নিহতের মামা কালাম মোল্লা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। তবে নিহতের বাবা জিন্নাহ শেখ অভিযোগ করেছেন, তাকে মামলার বিষয়ে কিছুই জানানো হয়নি, যা নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে মামলার স্বচ্ছতা নিয়ে।

এদিকে, পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় জনগণ দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নজরদারির ব্যবস্থা নিয়েছে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা