ফেনী প্রতিনিধি
সারাদেশ

ফেনীতে শিক্ষকদের মানববন্ধন

ফেনী প্রতিনিধি

ফেনীতে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন ৩২ বছর যাবৎ চলমান নৈতিক ও ধর্মীয় মূলবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

শনিবার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসক সাইফুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনুসের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা শিশু ও গণশিক্ষা শিক্ষক মাওলানা তাওহীদুল ইসলাম, দাগনভূঞা উপজেলা ফিল্ড সুপারভাইজার মাহবুবুল হক, জেলা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা বরকত উল্যাহ, সোনাগাজী উপজেলা মডেল কেয়ারটেকার মাওলানা মো: নুরুল আলম, দাগনভূঞা উপজেলা মডেল কেয়ারটেকার মাওলানা মো: রেজাউল করীম, ফেনী সদর উপজেলার শিক্ষক, মাওলানা মো: আনোয়ার হোসাইন, ফেনী সদর উপজেলা প্রাক-প্রাথমিক কেন্দ্রের শিক্ষক সুলতানা রাজিয়া।

ফেনী সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মো: শাহ পরানের সভাপতিত্বে ও জেলা ফিল্ড সুপারভাইজার মাওলানা মুহাম্মদ মনছুর আহমদ পাটোয়ারীর সঞ্চালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাঈল হোসেন, ফেনী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ফেনী জেলা সেক্রেটারি মাওলানা হাফেজ জাকির হোসাইন মজুমদার, জাতীয়তাবাদী ওলামাদলের ফেনী জেলা সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আবু বকর ছিদ্দিক প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন ৩২ বছর যাবৎ চলমান নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়) শীর্ষক সমাপ্ত প্রকল্পের জনবলকে রাজস্বকরণ এবং ২০২৫ সালের ১ জানুয়ারী থেকে বকেয়া বেতন-ভাতাদী পবিত্র ঈদুল আযহার পূর্বেই প্রদানের লক্ষ্যে ৮ম পর্যায়ে প্রকল্প অনুমোদনসহ ৫ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় সারা দেশের সকল শিক্ষক ও জনবল জাতীয় পর্যায়ে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে বাধ্য হবে।

মাওলানা মুহাম্মদ মনছুর আহমদ পাটোয়ারী বলেন, প্রকল্পটি দ্রুত অনুমোদন করে পবিত্র ঈদুল আযহার পূর্বে প্রকল্পের সকল জনবলের ৫ মাসের বকেয়া বেতন-ভাতা ও বোনাস দিতে হবে। প্রকল্পের জনবলকে তাদের পদসহ রাজস্বভুক্ত করতে হবে। ৭ম পর্যায়ের বিদ্যমান জনবলকে ৮ম পর্যায় প্রকল্পে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করতে হবে। কেয়ারটেকার ও কর্মীদের স্কেলভুক্ত করে বেতন-ভাতা প্রদান করতে হবে। শিক্ষকদের বেতন ভাতাদী সম্মানজনক হারে বৃদ্ধি করতে হবে।
সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা