নারায়ণগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

নারায়ণগঞ্জে ২১ শহীদ পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক অনুদান প্রদান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ছাত্র জনতার জুলাই গনঅভ্যুত্থানে শহীদ নারায়ণগঞ্জের ২১ পরিবারকে ৪২ লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছে জেলা প্রশাসন। ১৬ এপ্রিল সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শহীদ পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে সরকারী আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা জেলার প্রতিটি শহীদের প্রতিকৃতি সম্বলিত স্মৃতিস্তম্ভ নির্মাণ, মামলা পরিচালনায় সরকারী সহায়তা এবং শহীদদের কবর সংরক্ষণের দাবী জানান। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, জুলাই-আগষ্ট আন্দোলনে ছাত্র জনতা যে লক্ষ্য নিয়ে রক্ত দিয়েছেন, তাদের আন্দোলন সফল হয়েছে। তারা যে স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করাই হবে তাদের আত্নত্যাগর যথার্থ মর্যাদা।

বৈষম্যহীন বাংলাদেশ গঠনে শহীদ পরিবারের পাশে থাকবে সরকার এবং জেলা প্রশাসন।

জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগমের সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্হানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. মো. মনিরুজ্জামান, জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ টিপু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মাইনুদ্দিন আহমাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নিরব রায়হান প্রমুখ।

সাননিউজ /ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা