সংগৃহীত ছবি
সারাদেশ

কোম্পানীগঞ্জে জামায়াতের সম্মেলন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়ন জামায়াতে ইসলামীর কমী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: কুয়াশার চাদরে ঢাকা দিনাজপুর

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের চরএলাহী বাজারে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

চরএলাহী ইউনিয়ন জামায়াতে আমির মাওলানা আইয়ুব আলীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহমেদ।

বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রটারী ইসমাইল হোসেন মানিক, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, সেক্রেটারী মাওলানা মিজানুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী ও বসুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর মাওলানা মহিন উদ্দিন প্রমূখ।

কর্মী সম্মেলনে বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অপশাসনের সমালোচনা করে বলেন, গত ১৬ বছর আওয়ামী সরকার বিরোধী দল-মতের ওপর সর্বোচ্চ পৈশাচিকতা চালিয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য। কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর জামায়াতে ইসলামী কোনো প্রতিশোধ নেয়নি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা