সংগৃহীত ছবি
সারাদেশ

ইজতেমা ময়দানে ১৪৪ ধারা প্রত্যাহার

জেলা প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: চিন্ময় দাসের জামিন নামঞ্জুর

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান এ তথ্য নিশ্চিত করেন।

ড. নাজমুল করিম খান বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন-২০১৮ এর ৩০ ও ৩১ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতাবলে গত ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার ব্যাপী এলাকায় জারিকৃত আদেশসমূহ আজ বিকেল ৫টা থেখে প্রত্যাহার করা হলো।

প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল করা নিয়ে মাওলানা সাদ কান্ধলভী ও মাওলানা জুবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত ও উভয় পক্ষের প্রায় শতাধিক মুসল্লি আহত হন। এ ঘটনায় ওইদিন দুপুরে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছিল।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা