সংগৃহীত ছবি
সারাদেশ

ভোলায় কিশোর-তরুনদের নিয়ে ডায়লগ অনুষ্ঠিত 

আদিল হোসেন তপু, ভোলা প্রতিনিধি: "চলো আমরা করি প্রতিবাদ সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড "এই স্লোগানকে সামনে রেখে ভোলায় অনুষ্ঠিত হয়ে গেলো শিশু, কিশোর-কিশোরী ও তরুন- তরুনীদের নিয়ে ডায়লগ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ৯ ডিসেম্বর) সকালে ভোলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এই ডায়লগ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

এতে অর্ধ শতাধিক কিশোর-কিশোরী ক্লাবের সদস্য, তরুনী-তরুনীরা এতে অংশ নেয়। এ সময় সবার সম্মেলিত প্রচেষ্টায় ভোলা জেলায় বাল্য বিয়ের হার কমিয়ে আনার জন্য কিশোর- তরুণদের ভূমিকা রাখতে আহবান জানানো হয়। তাঁরা নারীশিশুদের প্রতি সংবেদনশীল আচরণ করার দাবি জানিয়ে যেকোনো মূল্যে বাল্যবিবাহকে সমর্থন না করে তা প্রতিরোধ করারও শপথ নেন।

ভোলা জেলা তথ্য অফিসের আয়োজন ও ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. শেখ সুফিয়ান রুস্তম। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিসেফ এর বরিশাল বিভাগীয় সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ অফিসার সনজিত কুমার দাস,সুশীলনের প্রজেক্ট অফিসার পলাশ মোড়ল,ইয়ুথ লিডার আদিল হোসেন তপু প্রমুখ। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন করেন ভোলা জেলা তথ্য অফিসার শাহ আব্দুর রহিম নুরন্নবী।

ভোলা জেলায় ৬১ শতাংশ মেয়ে বাল্যবিয়ের শিকার। দরিদ্রতা, পারিবারিক অসচেতনতা, ভৌগোলিক অবস্থান, ধর্ম ও সামাজিক কুসংস্কারের কারণে এখনও বাল্যবিয়ের হার বেশি। শিক্ষার অগ্রগতির সঙ্গে বাল্যবিয়ে কমে এলেও জলবায়ু পরিবর্তন ও কভিড-১৯ মহামারি এ অর্জনে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। এ অবস্থায় ২০৩০ সালের মধ্যে বাল্যবিয়ে নির্মূল করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তরুণদের ভূমিকা রাখার আহবান জানানো হয়। এই অনুষ্ঠানে দেশের শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহের পরিস্থিতি নিয়ে ইউনিসেফের করা একটি সমীক্ষা তুলে ধরা হয়। প্রতিষ্ঠানটির আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা সঞ্জিত কুমার দাস এটি উপস্থাপন করেন।

আরও পড়ুন: নোয়াখালীতে অধ্যক্ষকে পেটালেন বিএনপি নেতা

সমীক্ষায় দেখা গেছে, দেশের ৩০ শতাংশ শিক্ষিত মানুষ জানেন বাল্যবিবাহ বেআইনি ও ক্ষতিকর। কিন্তু এরপরও তাঁরা বাল্যবিবাহকে সমর্থন করেন। তিনি কিশোর- কিশোরী, তরুন- তরুনীদের U-Report লেখার কৌশল,নারী প্রতি সহিংসতা প্রতিরোধে করনীয় সম্পর্কে ধারনা প্রদান করেন। এ সময় জেলার বিভিন্ন কর্মকর্তা ছাড়াও উন্নয়নকর্মী, শিক্ষার্থী,স্বেচ্ছাসেবক, গণমাধ্যমের কর্মীরা অংশ নেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা