সংগৃহীত ছবি
সারাদেশ

হাতিয়া ছাত্র ফোরাম, ঢাকা’র নেতৃত্বে নাসিম-শাকিল

নোয়াখালী প্রতিনিধি: ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত নোয়াখালীর হাতিয়ার শিক্ষার্থীদের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম 'হাতিয়া ছাত্র ফোরাম,ঢাকা’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রব নাসিম এবং সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো.শাকিল আল মাহমুদকে মনোনীত করা হয়েছে।

আরও পড়ুন: বাড়ছে শীতের তীব্রতা

গত শুক্রবার (৬ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে হাতিয়া ছাত্র ফোরাম আয়োজিত নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ফোরামের সদ্যবিদায়ী সভাপতি মোহাইমিনুল ইসলাম সালমান এই কমিটি ঘোষণা করেন। আগামী এক বছর এই কমিটি দায়িত্ব পালন করবে।

এছাড়া কমিটিতে সহ-সভাপতি পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনিস মাহমুদ সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাহমুদুল হক তাফহীম এবং সাংগঠনিক সম্পাদক পদে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিয়া মোহাম্মদ সায়েফ উল্যাহ মনোনীত হয়েছেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শরীফ উদ্দিন, দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল আলম, হাতিয়া দ্বীপ সমিতি, ঢাকা’র সভাপতি প্রফেসর ডা. মো. জাহেদুল আলম, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক মোহাম্মদ তাজিব উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন: বরিশালে ট্রাকের ধাক্কায় নিহত ২

অনুষ্ঠানে বক্তারা একটি সুন্দর ঐক্যবদ্ধ হাতিয়া গড়ার স্বপ্ন নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, ছাত্ররা শিক্ষকের চেয়ে এগিয়ে গেলে এটা শিক্ষকদের জন্য গর্বের।

গণঅভ্যুত্থানে হাতিয়ার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল হান্নান মাসুদের ভূমিকা নিয়ে তিনি বলেন, আজকে একজনের কথা না বললে নয়। যিনি দেশের চরম ক্রান্তিলগ্নে গণমানুষের কণ্ঠ হয়েছিলেন, সেই হান্নান মাসুদের মাধ্যমে আমরা হাতিয়ার উন্নয়নের স্বপ্ন দেখছি।

তিনি আরও বলেন, মাসুদের মতো যারা হাতিয়ার মতো একটা দ্বীপ থেকে মূল ভূখণ্ডে এসে কৃতিত্বের স্বাক্ষর রাখছে আমরা এ মেধাবী তরুণদের দেখে আনন্দিত ও উচ্ছ্বসিত।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা