সংগৃহীত ছবি
সারাদেশ

ড্রেনে থেকে অগ্নিদগ্ধ লাশ উদ্ধার 

জেলা প্রতিনিধি: চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার পানি নিষ্কাশনের একটি ড্রেন থেকে অজ্ঞাত ১ নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ ডিসেম্বর) লাশটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: আজ সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার কোনো এক সময় ঐ নারীকে আগুনে পুড়িয়ে হত্যা করে। এরপর তার লাশ একটি ড্রেন ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এর পরে সন্ধ্যায় স্থানীয়রা ড্রেনে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। এই খবর পেয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ঐ নারীকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ সময় নিহতের মুখমণ্ডলে ও শরীরের আগুনে পোড়ার দাগ রয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখন অজ্ঞাত সেই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন: অস্ত্রসহ আটক ৩

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা