সংগৃহীত ছবি
সারাদেশ

নোয়াখালীতে শিক্ষকের বাড়িতে হামলা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় এক স্কুল শিক্ষকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন : লক্ষ্মীপুর আদর্শ সামাদিয়ান শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বৃহস্পতিবার দিবাগড় রাত দেড়টার দিকে উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরকাউনিয়া গ্রামের সুফি মাস্টারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষকের নাম মো.আব্দুস শহীদ মাস্টার (৫২)। তিনি একই উপজেলার উত্তর শুল্লুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অভিযুক্ত মাহবুবুর রহমান রাসেল (৩০)। দক্ষিণ চরকাউনিয়া গ্রামের মৃত আনারুল হকের ছেলে এবং হামলার শিকার শিক্ষকের চাচাতো ভাই।

আরও পড়ুন : নোয়াখালীতে ‘দ্যা হান্ড্রেড বল ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন

ভুক্তভোগী শিক্ষকের ভাগনে মো. মাহমুদুল হাসান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শহীদ মাস্টারের বাড়িতে হামলা চালায় ১০-১৫ জন যুবক। একপর্যায়ে হামলাকারীরা আমার মামী জান্নাতুল ফেরদাউস (৪০) ও তার ছেলের বউ জুলফা আক্তারকে (২০) গাছের সাথে বেধে বসত ঘরে ভাংচুর লুটপাট চালায়। এ সময় আমার মামা বাধা দিতে চাইলে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। সন্ত্রাসীদের দেওয়া আগুনে রান্না ঘর পুরোপুরি পুড়ে যায় এবং বসত ঘরেরও কিছু অংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা এসে হামলাকারীদের ধাওয়া দেয়। ওই সময় রাসেল নামে একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। রাসেল জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটায়। গণপিটুনির শিকার রাসেল ও আহত মাস্টার শহীদ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে

যোগাযোগ করা হলে অভিযুক্ত রাসেলের স্বজনরা এই অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তারা ঘটনার সাথে জড়িত নয়।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় নিহত ২

সুধারাম থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আবু তাহের বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা