সংগৃহীত ছবি
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় আম গাছে উঠে খড়ি ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মারুফ (১২) নামে ১ কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে এ দুঘর্টনা ঘটে।

আরও পড়ুন: যুবককে গলা কেটে হত্যা

নিহত কিশোর, শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের দক্ষিণপুর চাঁদপুর এলাকার মো. আব্দুল করিমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মরা ডাল (শুকরা খড়ি) ভাঙতে আম গাছে ওঠে মারুফ। এ সময় পল্লি বিদ্যুৎ শিবগঞ্জ জোনাল অফিসের সরবরাহকৃত ১১ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের ওপরেই তার মৃত্যু হয়। এরপর স্থানীয়রা গাছের ওপর থেকে তার লাশ উদ্ধার করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, আম গাছে শুকনা খড়ি ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ কিশোরের মৃত্যু হয়েছে। এখন ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন আছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা