সংগৃহীত ছবি
সারাদেশ

সিরাজগঞ্জে ফায়ার সার্ভিস ডুবুরি ইউনিট চালুর দাবি

মাহবুব চৌধুরী, (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র- ছাত্রীদেরকে অংশগ্রহণে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সম্মনয়ে সিরাজগঞ্জে ফায়ার সার্ভিস ডুবুরি ইউনিটের দাবিতে মানববব্ধন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

মঙ্গলবার ( ২৯ অক্টোবর) সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দের আয়োজনে ফায়ার সার্ভিস ডুবুরি ইউনিটের দাবিতে মানববব্ধনে সভাপতিত্ব করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ বিউটি সুলতানা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

অনুষ্ঠানে প্রধান অতিথি সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের এ ডুবুরি ইউনিট থাকা জরুরী,
কারণ সিরাজগঞ্জ নদী বেষ্টিত জেলা। এ জেলায় ছোট বড় অনেক নদী, খাল, বিল রয়েছে।

তিনি বলেন, গত কয়েকদিন আগে যমুনা নদীতে সবুজ কানন স্কুলের ৯ ম শ্রেণীতে ছাত্র জাহিদুল ইসলাম জিহাদ, বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে দুপুরে ডুবে যায় তখন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিরাজগঞ্জের ইউনিট অনেক খোঁজা খঁজি করে না পেয়ে, রাজশাহী থেকে ইউনিট আনা হয়। তাই সিরাজগঞ্জে অতি তাড়াতাড়ি ডুবুরি আনা দরকার কারণ আর যেন কোন মায়ের কোল খালি না হয়।

মানববন্ধন আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপি যুগ্ম- সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ এনামুল হক, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন রিপন, মোঃ হাফিজুল ইসলাম, মন্জুর রহমান মন্ডল এবং আরো বক্তব্য রাখেন ছাত্রী উম্মে তাসলিমা আর্তী উপমা সরকার সহ- অন্যন্য শিক্ষকগণ অংশ নেন।

ডুবুরি ইউনিট চালুর বিষয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের পরিচালক আব্দুর রহমানের কাছে জানতে চাওয়া হলে, তিনি জানান, আমরা ইতিমধ্যে ডুবুরি ইউনিট চালুর বিষয়ে আবেদন করেছি। আশা করছি অতিদ্রুত এই ইউনিট চালু করতে পারব।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা