সংগৃহীত ছবি
সারাদেশ

বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রীর নামে মামলা

জেলা প্রতিনিধি: বগুড়ায় রিকশাচালক আব্দুল মান্নান নিহতের ঘটনায় দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতু মন্ত্রী ওবাদুল কাদেরসহ ১২২ জনের নামে একটি হত্যা মামলা করা হয়েছে। এই মামলায় ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আরও পড়ুন: পুলিশ কর্মকর্তা কাফির ৫ দিনের রিমান্ড

বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে নিহতের ছেলে রানা হামিদ এই মামলাটি করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বরেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বগুড়ায় এর আগে আরও ৫টি মামলা হয়। এর মধ্যে ৪টি হত্যা ও অপর ১টিতে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (৪ আগস্ট) দুপুরে শহরের বড়গোলা ট্রাফিক মোড় এলাকায় সাধারন ছাত্র-জনতার ১ দফা আন্দোলনের গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আব্দুল মান্নান। এ সময় আসামিরা আব্দুল মান্নানকে গুলি করে হত্যা করে বলে মামলায় উল্লেখ করা হয়। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: রফিক সেতুর টোলপ্লাজায় অগ্নিসংযোগ

এছাড়াও মামলায় বগুড়া জেলা আ’লীগ সভাপতি ও সাবেক এমপি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি রাগেবুল আহসান রিপু, জেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, শহর আ’লীগের সভাপতি মো. রফি নেওয়াজ খান রবিন, জেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক আসাদুর রহমান দুলু, শহর আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান ববি, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মণ্ডল, আ’লীগ নেতা মাছুদুর রহমান মিলন, জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সদর আ’লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক, সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সরকারসহ আরও অনেকে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা