সংগৃহীত ছবি
সারাদেশ

নৌকাডুবিতে ৯ রোহিঙ্গার মৃত্যু

জেলা প্রতিনিধি : বঙ্গোপসাগরে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবে ৯ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন আরও ২২ জন।

আরও পড়ুন : জাতীয় সংসদ বিলুপ্ত

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ১২টার পরে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া ও রাজারছড়া পয়েন্ট এলাকার সাগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে ৮ জন শিশু-কিশোর নারী ও একজন পুরুষ রয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে দুইজনকে।

আরও পড়ুন : সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল

টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, মিয়ানমার থেকে প্রাণে বাঁচতে পালিয়ে আসার সময় টেকনাফে সাগরে নৌকাডুবির ঘটনায় ৯ জন রোহিঙ্গা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের নির্দেশনা অনুসারে ক্যাম্পে থাকা স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গনি জানান, সাগরে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় জেলেরা ৯ জন রোহিঙ্গা মরদেহ উদ্ধার করা করেছে। যেহেতু বাংলাদেশে এক অদ্ভূত পরিস্থিতি চলছে। তাই আমরা স্থানীয় জনপ্রতিনিদের কথা বলে মরদেহের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা