সংগৃহীত ছবি
সারাদেশ

ছাদের পলস্তরা খসে আহত ৪ শিক্ষার্থী

জেলা প্রতিনিধি: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় পূর্ব সাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের পলস্তরা খসে পড়ে ৪জন শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীরা বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।

রোববার (৭ জুলাই) দুুপুর ১২ টায় এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

বিদ্যালয়টির প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, রোববার সকাল থেকে ক্লাস চলাকালীন সময় হঠাৎ করে দুপুরে ছাদের পলস্তরা খসে পড়ে বেঞ্চের উপর। এই সময় ৫ম শ্রেণির ৪ জন শিক্ষার্থী আহত হয়। এরপর তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ২০০৪ সালে বিদ্যালয়ের এই ভবনটি নির্মাণ করা হয়। এটি মূলত আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিলো। আমরা বার বার চিঠির মাধ্যমে কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছি। কিন্তু তার পরেও তারা কোন ধরনের পদক্ষেপ নেননি।

আরও পড়ুন: শিক্ষার্থীর ছুরি হামলায় শিক্ষক নিহত

উপজেলা শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন জানান, এই ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বিকল্প স্থানে পাঠদানের জন্য ব্যবস্থা করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা