সংগৃহিত ছবি
সারাদেশ

বরিশালে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: বরিশালে ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন এবং এতে আরও ৪ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: ট্রা‌ক-প্রাইভেটকার সংঘ‌র্ষে নিহত ২

শুক্রবার (১৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাখরকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চরাদী এলাকার মো. আব্দুস ছালাম হাওলাদারের ছেলে থ্রি-হুইলার চালক সাইদুল ইসলাম (৪০) ও থ্রি ‍হুইলারের যাত্রী বাগদিয়া এলাকার মেজবাহ উদ্দিনের ৪ বছরের ছেলে জায়ান।

আহতরা হলেন- নিহত জায়ানের বাবা মেজবাহ উদ্দিন অপু (৩), তার স্ত্রীসহ হাফেজ মিজান (৪৫) ও কাওসার (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাকেরগঞ্জ থেকে যাত্রী নিয়ে বাখরকাঠি যাচ্ছিল একটি থ্রি-হুইলার। পথে বাখরকাঠি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আরেকটি যানবাহন থ্রি-হুইলারটিকে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যান এসে থ্রি-হুইলারকে চাপা দেয়। এতে ৬ জন আহত হন। আহদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়

আরও পড়ুন: সেফটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, হাসপাতালে পৌঁছার আগেই জায়ান (৪) ও সাইদুল ইসলাম (৪০) মারা যান। এ ছাড়া নিহত জায়ানের মা-বাবার অবস্থাও আশঙ্কাজনক।

বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেছেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরেদহ শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা