সংগৃহীত
সারাদেশ

ডেঙ্গুতে প্রাণ গেল গ্রাম পুলিশের

জেলা প্রতিনিধি : শরীয়তপুরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আবুল হোসেন (৫০) নামে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : রাজবাড়ীতে ট্রেন লাইনচ্যুত

বুধবার (১ মে) দিবাগত রাত ৩টার দিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বৃহস্পতিবার (২ মে) সকালে কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু বিষয়টি নিশ্চিত করেন।

আবুল হোসেন উপজেলার কনেশ্বর ইউনিয়ন প্রিয়কাঠি এলাকার নূর মোহাম্মদ ব্যাপারীর ছেলে। তিনি কনেশ্বর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশের দায়িত্ব পালন করে আসছিলেন।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩১

জানা গেছে, গ্রাম পুলিশ আবুল হোসেন বেশ কয়েক দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। জ্বর সেরে না উঠায় পরিবারের সদস্যরা তাকে বুধবার সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরীক্ষা-নিরীক্ষা করা হলে তার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসক। তবে তার অবস্থা ততক্ষণে অবনতির দিকে যেতে থাকে। পরে বুধবার দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য হোসেন মন্টু জানান, আবুল ভাই অনেক বিনয়ী মানুষ ছিলেন। এভাবে ডেঙ্গু জ্বরে তার মৃত্যু হবে কখনো ভাবতেও পারিনি। তার দুটি মেয়ে আর একটি ছেলে আছে। বাদ যোহর তার জানাজা হবে।

আরও পড়ুন : ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু জানান, উনি (আবুল হোসেন) কয়েক দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। ঢাকা নেওয়ার পর পরিবারের লোক জানতে পেরেছে তার ডেঙ্গু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা