সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে ভূমি দুস্যুর বিরুদ্ধে মানববন্ধন 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জের চলএলাহি ইউনিয়নের গাংচিল গ্রামে বাপ দাদার ভিটেমাটি থেকে উচ্ছেদ আতংকে শত শত পরিবার ভূমি দস্যু আক্তার হোসেন ও মিলনের বিরুদ্ধে মানববন্ধন বিক্ষোভ ও ঝাড়– মিছিল করেছে।

আরও পড়ুন : রাজধানীর সীমান্ত স্কয়ারে আগুন

শনিবার (২৭ এপ্রিল) সকালে গাংচিল বাজারে এ মানবন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। এতে এলাকার শত শত নারী পুরুষসহ সর্বস্তুরের সাধারন মানুষ অংশগ্রহন করে।

মানববন্ধনে ক্ষতিগ্রস্থরা জানান, তারা কয়েকযুগ ধরে গাংচিল বাজারের পাশে বাপ দাদার ভিটে মাটিতে বসবাস করে আসছে। এরই মধ্যে স্থানীয় ভুমি দুস্যু আক্তার হোসেন ও মিলন শতশত পরিবারের বসতভিটে দখলের পায়তারা শুরু করে। তারা জোনাল সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা-কর্মচারিদের মোটা অংকের ঘুষ দিয়ে নিজেদের পরিবারের সদস্য ও ছেলে মেয়েদের নামে বসত ভিটে গুলো রেকর্ড করে ফেলেন। এখন তাদেরকে সে সব ভিটে মাটি থেকে সরিয়ে দেয়ার পায়তারা শুরু করছে। যে কোন সময় সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদেরকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করার হুমকি ধমিক দিচ্ছে। চরম আতংকে দিন কাটাচ্ছে অসহায় পরিবারগুলো।

আরও পড়ুন : ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ২

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আক্তার হোসের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবারগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের হস্তক্ষেপ কামনা করেন এবং ভুমি দুস্যু জাল জালিয়াতির প্রধান হোতা আক্তার হোসেন ও অপর্কমের সাথে জড়িতদের দৃষ্টান্ত শাস্তি দাবি করেন। পরে বাজারের ঝাড়– নিয়ে শত শত নারী পুরুষ বিক্ষোভ মিছিল বের করেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা