ছবি: সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে ইসতিসকার নামাজ আদায়   

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টির কামনায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছে জেলার ধর্মপ্রাণ মানুষ। নামাজ শেষে বিশেষ মোনাজাতে বৃষ্টি চেয়ে দোয়া করেন তারা। এ সময় দুটি উপজেলায় নামাজে অংশ নেন ৫ শতাধিক মুসল্লি।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ আদায়

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯টার দিকে জেলার কোম্পানীগঞ্জের বসুরহাট ইসলামিয়া কামিল মাদরাসা ও চাটখিল কামিল মাদরাসা মাঠে এবং বেগমগঞ্জের চৌমুহনী সেনের পোল পৌরসভা গেইট ঈদগাহে এ নামাজ অনুষ্ঠিত হয়।

এতে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন বসুরহাট ইসলামিয়া কামিল মাদরাসার আরবি বিভাগের অধ্যাপক মাওলানা মাকসুদুর রহমান ও চাটখিল আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর জব্বার।

নামাজে অংশ নেওয়া স্থানীয় মুসল্লিরা জানান, দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির কারণে মানুষ ও পশুপাখিসহ সবাই খুব কষ্টে আছে। এজন্য তারা বৃষ্টির আশায় নামাজ পড়েছেন।

আরও পড়ুন: গরমে অসুস্থ হয়ে দিনমজুরের মৃত্যু

স্থানীয় বাসিন্দা মো.কামাল উদ্দিন বলেন, অনাবৃষ্টির কারণে মানুষ হাহাকার করছে। মহান আল্লাহ কোনও কারণে আমাদের ওপরে নারাজ হয়েছেন। এ কারণে বৃষ্টিবর্ষণ বন্ধ রেখেছেন।

আজকে মহান আল্লাহর কাছে বৃষ্টি বর্ষণের জন্য মুসল্লিদের নিয়ে নামাজ আদায় করেছি। নামাজ শেষে অনাবৃষ্টি ও গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করেছি।

বসুরহাট পৌরসভা ওলামা মাশায়েখের উদ্যোগে আয়োজিত ইসতিসকার নামাজে অংশ নেন- বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশারেফ হোসেন, সেক্রেটারী মাওলানা হেলাল উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা ওলামা সভাপতি মাওলানা মহিউদ্দিন, চরপার্বতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.কাজী হানিফ আনসারী, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা এমদাদ উল্যাহ।

আরও পড়ুন: গাজীপুরে তুলার গোডাউনে আগুন

বেগমগঞ্জের ইসতিসকার নামাজে উপস্থিত ছিলেন- ঈদগাহের খতিব সায়েদ আলমগীর হোসেন, ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক নাছিমুল গনি চৌধুরী মহল,ওলাম পরিষদের সাবেক জেলা আমীর মাওলানা আলাউদ্দিন, বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরান উদ্দিন ও ওলাম পরিষদের বেগমগঞ্জ আমীর আবু জাহেদ।

অপরদিকে চাটখিলের নামাজে অংশ নেন- মাওলানা ছাইফ উল্লাহ, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা ওমর ফারুক, মাওলানা রাকিব উদ্দিন, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা আবুল কালাম আহমাদি, মাওলানা আবু সাদেক প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা