ছবি: সংগৃহীত
সারাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক এলাকায় প্রায় ২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে যান চলাচল।

আরও পড়ুন : পুকুরে ভাসছিল শিশুর মরদেহ

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এদিন সকাল ৭টার দিকে মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কামাক্ষার মোড় এলাকায় ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে করে মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে জোকারচর পর্যন্ত মোট ১০ কিলোমিটার এলাকা পর্যন্ত যানজটের সমস্যা দেখা যায়। এতে করে যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

আরও পড়ুন : পালিয়ে এল আরও ১৩ বিজিপি সদস্য

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া বলেন, এই সংঘর্ষের পর ট্রাক ও কাভার্ডভ্যান সড়কের মাঝখানে চলে আসলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়ক থেকে গাড়ি দু’টি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলে সকাল ৯টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা