সংগৃহীত
সারাদেশ

দুই বাইকের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

জেলা প্রতিনিধি : নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

আরও পড়ুন : দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

বুধবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের শাহপুর ইয়াদ আলীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার নারকেলি উত্তরপাড়া গ্রামের এনামুল হক (৪৩) ও তার স্ত্রী বৃষ্টি খাতুন (৩২)।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু

এনামুল হক আনসার ব্যাটেলিয়ান বাহিনীর সদস্য ছিলেন। এনামুল ও বৃষ্টি দম্পতির ছেলে জুনাইদ ইসলাম (৫) গুরুত্বর আহত অবস্থায় নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আনসার ব্যাটালিয়ন বাহিনীর জেলা কমান্ডার রাফিউদ্দিন জাকারিয়া বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে তারা উপস্থিত হয়ে এনামুল হক ও তার স্ত্রীর মরদেহ দেখতে পান তারা। নিহত দম্পতির পাঁচ বছর বয়সী সন্তান আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি আছে। প্রাথমিক অবস্থায় পুলিশ সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। সকল কার্যক্রম শেষে আনসার বাহিনীর নিয়ম অনুযায়ী তাদের দাফন কাফনের ব্যবস্থা করবে নওগাঁ আনসার বাহিনী।

আরও পড়ুন : সীমান্তে বিএসএফের গুলিতে আহত ১

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এনামুল হক স্ত্রী-সন্তানদের নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার নারকেলি উত্তরপাড়া গ্রামে যাচ্ছিলেন। পথে নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের শাহপুর ইয়াদ আলীর মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এনামুল হক ও তার স্ত্রী বৃষ্টি খাতুন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় এনামুল ও বৃষ্টি দম্পতির ছেলে জুনাইদ ও অপর মোটরসাইকেল চালককে উদ্ধার করে স্থানীয় লোকজন ২৫০ বিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : বাংলাদেশে এলো আরও ৪৬ বিজিপি সদস্য

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ইউনিটের সহায়তায় মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ দুটি থানা হেফাজতে রাখা হয়েছে। নিহত দম্পতির স্বজনরা আসার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা