সারাদেশ

উখিয়ায় দুই হাজার লিটার অকটেন জব্দ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা ১ হাজার ১’শ লিটার অকটেন জব্দ করেছে উখিয়া উপজেলা প্রশাসন।

আরও পড়ুন : পুলিশ সদস্যের স্ত্রীর গলায় ফাঁস

গত ২৫ মার্চ রাত ১০টার দিকে উপজেলার সোনারপাড়া বাজারের একটি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন। এরপরের দিন ২৬ মার্চ দুপুরে সোনারপাড়া বাজারের পশ্চিম পাশে আরও একটি দোকান থেকে ১ হাজার ৮০ লিটার অকটেন জব্দ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমদ ও উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন অভিযানে উপস্থিত ছিলেন।

জানা যায়, ২৬ মার্চ সকাল থেকে গোপন সংবাদ পেয়ে সোনারপাড়া বাজারের পশ্চিম পাশের একটি দোকান ঘিরে অবস্থান নেয় ইনানী পুলিশ ফাড়ির একটি টিম। পরে তথ্য সংগ্রহ করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেহ আহমদের উপস্থিতিতে তালা খুললে দেখা যায় ২৭ ব্যারেল অকটেন মিয়ানমার পাচারের জন্য মজুদ করে রাখা হয়েছে।

আরও পড়ুন : গণপিটুনিতে ডাকাত নিহত

উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমদ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত অকটেন ২৭টি ব্যারেলে মজুদ ছিলো। জড়িতদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে বলে জানান তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা