৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার, আজকের রাশিফল
আর্টস

৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার, আজকের রাশিফল

বিনোদন ডেস্কঃ

মেষ রাশি (মার্চ ২১ থেকে এপ্রিল ২০ অথবা চৈত্র থেকে বৈশাখ ):

অতীত কোনও সংস্কার আজ পিছুটান বাড়াতে পারে। শিল্পীদের জন্য ভাল খবর। স্ত্রীর ব্যাপারে সংশয়। আজ মন কোনও কারণে উদাসীন হতে পারে, তার জন্য কোনও কাজ ভাল লাগবে না। বাড়িতে সন্তানের জন্য বিবাদ। ব্যবসায় উপার্জন বাড়তে পারে।

বৃষ রাশি (এপ্রিল ২১ থেকে মে ২০ অথবা বৈশাখ থেকে জ্যৈষ্ঠ ):

সংসারে লোকের আচার-ব্যবহার খারাপ হওয়ার কারণে মানসিক অবসাদ বাড়তে পারে। কাজের ব্যপারে উদ্বেগ বৃদ্ধি। গুরুজনের কথা না শোনার জন্য সংকটজনক মুহূর্ত আসতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য বিরহ বাড়তে পারে। ধর্ম ব্যপারে কোনও আলোচনা। অপর কোনও ব্যক্তির দ্বারা আপনার ভাল কাজ পণ্ড হতে পারে।

মিথুন রাশি (মে ২১ থেকে জুন ২০ অথবা জ্যৈষ্ঠ থেকে আষাঢ় ):

সকালের দিকে প্রেম-প্রণয় সংক্রান্ত বাজে কথা শোনার জন্য মন খারাপ। ব্যবসায় খুব ভাল ফল পাবেন। শরীরে কোনও অংশে ক্ষত বাড়তে পারে। প্রিয়জনের কোনও কথার জন্য মনে কষ্ট বাড়তে পারে। আইনি কোনও কাজের জন্য আজ দিনটি ভাল হবে না। কাজের প্রতি আজ একটু অনীহা আসতে পারে। সংসারে কোনও কাজের জন্য বিরক্তি। ব্যবসায় ভাল কোনও সংবাদ।

কর্কট রাশি (জুন ২১ থেকে জুলাই ২০ অথবা আষাঢ় থেকে শ্রাবণ ):

মিথ্যা কোনও কাজ করার জন্য মানসিক যন্ত্রণা বাড়তে পারে। আজ আপনার উপর কোনও অন্যায় আচরণ হওয়ার আশঙ্কা। কোনও কিছু থেকে একটু বাড়তি আয় হতে পারে। পুরনো কোনও রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা । পড়াশোনার জন্য ভাল সময়। আজ কোনও ভাল বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে। শরীরের কোনও অংশে যন্ত্রণা বৃদ্ধি। কোনও কাজ করে আজ মানসিক শান্তি পেতে পারেন।

সিংহ রাশি (জুলাই ২১ থেকে অগাস্ট ২০ অথবা শ্রাবন থেকে ভাদ্র ):

শত্রুর জন্য কোনও ভাল কাজ আজ আটকে যাওয়ার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে মান বাড়তে পারে। কোনও স্থানে ভ্রমণে কষ্ট বৃদ্ধি। বাড়তি খরচের জন্য আর্থিক চাপ। আজ বদনাম থেকে সাবধান থাকুন। তবে কাজের দিকে খুব শুভ যোগ আছে। গুরুজনের সঙ্গে কোনও কারণে বিবাদ। ব্যবসায় একটু চাপ বাড়তে পারে। পিতার জন্য চিন্তা বাড়তে পারে।

কন্যা রাশি (আগস্ট ২১ থেকে সেপ্টেম্বর ২০ অথবা ভাদ্র থেকে আশ্বিন ):

শরীরে কোনও চাপের জন্য কাজের ব্যপারে চিন্তা। আজ বিপদের সম্ভাবনা আছে, একটু সাবধানে থাকুন। সংসারের কারণে অধিক ব্যয় হতে পারে। বাড়িতে কোনও খারাপ খবর আসতে পারে। বন্ধুদের সঙ্গে আনন্দ বৃদ্ধি। আজ কোনও কারণে মনে বিষণ্ণতা বাড়তে পারে। ব্যবসায় ব্যয় বাড়তে পারে। বাড়িতে আজ অতিথি আসার যোগ আছে।

তুলা রাশি (সেপ্টেম্বর ২১ থেকে অক্টোবর ২০ অথবা আশ্বিন থেকে কার্তিক ):

কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা–বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ বাধার সম্ভাবনা আছে। আজ নিজের বুদ্ধির জোরে শত্রুপক্ষকে হারাতে সক্ষম হবেন। জমি কেনা-বেচার জন্য সময়টা খুব অনুকূল। আজ ভাইবোনদের সঙ্গে ঝামেলা মিটে যেতে পারে। গরিব-দুঃখীকে কিছু দান করার জন্য আনন্দ।

বৃশ্চিক রাশি (অক্টোবর ২১ থেকে নভেম্বর ২০ অথবা কার্তিক থেকে অগ্রহায়ন ):

অন্যের বুদ্ধিতে আজ অর্থক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। প্রেম-প্রণয় ভাল চললেও বিবাদের আশঙ্কা। খুব ছোটখাটো ব্যাপারে সংসারে অশান্তি। লটারি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে বা পাওনা আদায় হতে পারে। কোনও মিথ্যে অপবাদ নিয়ে চিন্তা বৃদ্ধি। আজ আপনি মাবাবার দায়িত্ব নিতে সক্ষম হবেন। চলাফেরায় বাড়তি সতর্ক থাকুন। দুপুরের পরে শুভ কিছু ঘটতে পারে।

ধনু রাশি (নভেম্বর ২১ থেকে ডিসেম্বর ২০ অথবা অগ্রহায়ণ থেকে পৌষ ):

গোপন কোনও রোগের জন্য অর্থ নষ্ট। নামী কোনও ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার পাবেন। কারোর বিবাহ সংবাদে মনে আনন্দের উদয় হবে। যানবাহনে ওঠা-নামায় বিপদের আশঙ্কা। কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। দাম্পত্য জীবনে কলহ কেটে গিয়ে মিলন হতে পারে। আজ সারা দিন সুখ-দুঃখ নিয়ে মিশ্র ভাবেই কাটবে। চিকিৎসার জন্য প্রচুর অর্থ অপচয় হতে পারে।

মকর রাশি (ডিসেম্বর ২১ থেকে জানুয়ারি ২০ অথবা পৌষ থেকে মাঘ ):

অতিরিক্ত কাজের চাপের জন্য মাথার যন্ত্রণা বাড়তে পারে। আজ কর্মক্ষেত্রে খুব সাবধানে চলবেন, নিজের দুর্বলতা অন্যকে না বলাই ভাল হবে। কোনও আলোচনা থাকলে স্ত্রীর সঙ্গে করুন। কারোর বিশ্বাসভঙ্গের কারণ হতে পারেন। জলপথে ভ্রমণ। হস্তশিল্পের জন্য নতুন কোনও প্রচেষ্টা। কর্মচারীদের সঙ্গে ভাল ব্যবহারে সম্মান প্রাপ্তি। উচ্চতর বিদ্যার ক্ষেত্রে বাধা আসতে পারে। অসতর্ক ভাবে কথা বলার জন্য বিপদে পড়তে পারেন।

কুম্ভ রাশি (জানুয়ারি ২১ থেকে ফেব্রুয়ারি ২০ অথবা মাঘ থেকে ফাল্গুন ):

বাড়িতে অনেক আত্মীয় নিয়ে আনন্দ। বাড়ি সাজানোর জন্য কোনও ব্যয় বাড়তে পারে। চাকরির স্থানে উন্নতির যোগ। প্রিয়জনের ব্যবহারে মনঃকষ্ট বৃদ্ধি। পড়াশোনা নিয়ে প্রথমে একটু চিন্তা, পরে কেটে যাবে। ব্যবসায় বা কর্মে আজ বাড়তি লাভ ও সুযোগ পেতে পারেন। আপনার মিষ্টি ব্যবহারে শত্রুপক্ষের মন জয়। অন্যকে বিপদ থেকে রক্ষা করতে গিয়ে নিজে বিপদে পড়তে পারেন। স্ত্রীর শরীরের দিকে নজর দিন।

মীন রাশি (ফেব্রুয়ারি ২১ থেকে মার্চ ২০ অথবা ফাল্গুন থেকে চৈত্র ):

স্ত্রীর কারণে মানসিক যন্ত্রণা বৃদ্ধি। অনেক দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা আজ সার্থক হতে পারে। বুদ্ধি খুব স্থির রেখে কাজ করুন। একটু সংযমী হওয়ার দরকার। কোনও অপ্রীতিকর ঘটনা আপনাকে চিন্তায় ফেলবে। আজ ব্যবসায় এমন কিছু ঘটবে, যার ফলে আপনার মনে সংশয় সৃষ্টি হবে। বুদ্ধির জোরে অস্বাভাবিক পরিবেশকে স্বাভাবিক করতে সক্ষম হবেন। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা এই মুহূর্তে না করাই ভাল।

সান নিউজ/ বি.এম.| Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা