শিল্প ও সাহিত্য

ফরিদপুরে চলছে ৩ দিনব্যাপী চিত্র প্রদর্শনী

বিভাষ দত্ত, ফরিদপুর: ফরিদপুরে শুরু হয়েছে ৩দিন ব্যাপী সম্মিলিত চিত্র প্রদর্শনী। ফরিদপুর ছবি আঁকা চর্চার সংগঠন কালার পয়েন্টের উদ্দ্যেগে শুক্রবার থেকে চলছে এ প্রদর্শনী। আয়োজরা বলছেন ছবির মাধ্যমে শিশু-কিশোরের মানসিক বিকাশের জন্যই এ আয়োজন।

আরও পড়ুন: ইউক্রেনে মেয়র নিয়োগ দিয়েছে রাশিয়া

এ প্রদর্শনীর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম সাহা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, অধ্যাপক রেজভী জামান ও আয়োজক কালার পয়েন্টের পরিচালক রেজাউল করিম জুয়েল।

চিত্র প্রদর্শনীতে দেশের বিভিন্ন জেলার শিশু-কিশোর ও নবীন-প্রবীণ ৬০জন চিত্রশিল্পীর আঁকা তেল রং, জল রং, এক্রেলিক রং, পেন্সিল স্কেচসহ ৯৭টি ছবি প্রদর্শিত হচ্ছে। শিল্পীদের আাঁকা ছবিতে আবহমান গ্রাম বাংলার রূপ ও প্রকৃতি ফুটে উঠেছে।

আছে মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের প্রতিচ্ছবি। তিন দিনের এই চিত্র প্রদর্শণীতে শিশু-কিশোর আর নবীন-প্রবীণের প্রদচারনায় মুখরিত রাজেন্দ্র কলেজ ক্যাম্পাস। প্রতিদিন সকাল ৮টা থকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মক্ত থাকবে। শুক্রবার থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে রবিবার রাত ৮টা পর্যন্ত।

প্রদর্শনী দেখতে আসা দর্শনার্থীরা জানিয়েছেন, খুব ভালো লাগছে। তবে এ ধরনের চিত্র প্রদর্শনী মাঝে মাঝে হলে ভালো হয়। এখানে চিত্রশিল্পীদের একটি মিলন মেলায় পরিণত হয়েছে, অদ্ভুত একটি ব্যাপার। এখানে বাচ্চারা যে ছবি এঁকেছে ওদের যে লাইন, রেখা, রং, ওদের যে কালার কম্পজিশন এতে অনেক কিছু শিখবার আছে।

কালার পয়েন্টের পরিচালক রেজাউল করিম জুয়েল জানান, কালার পয়েন্ট স্কুল ও কলেজ পড়ুয়া ছেলে-মেয়েদের পাঠ বইয়ের পাশা পাশি তাদের মানুষিক বিকাশের জন্য ছবি আঁকার চর্চাটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের সৃজনশীল কাজের জন্য, তাদের উদ্ভুদ্ধ করার জন্য আমরা এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

আরও পড়ুন: আত্মসমর্পণ করেছে ৬০০ রুশ সেনা

এই শিল্পের মাধ্যমে একটি শিশুর বা মানুষের চিন্তা চেতনার বিস্তৃতি ঘটে তা অন্য কোন মাধ্যমে সম্ভব না। এ জন্য আমি এ আয়োজন করেছি। আগামিতে দেশে ও দেশের বাইরেও এ ধরনের আয়োজন করা হবে।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, আজকের এই আর্ট গ্যালারিতে বিভিন্ন বয়সের ছেলে-মেয়েদের অঙ্কন আমাদের মুগ্ধ করেছে। এটি খুদে শিক্ষার্থীদের একটি প্রাণবন্ত সৃষ্টিকর্ম। আমি বিশ্বাস করি যুগ যুগ ধরে এটি টিকে থাকবে। দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও সুনাম ছড়িয়ে পড়বে। আর রাজেন্দ্র কলেজের পাশে একটি স্থায়ী আর্ট গ্যালারী নির্মাণ করা হবে সেখানে সাড়া বছর ধরে আর্ট এক্সিবিশন চলবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা