শিল্প ও সাহিত্য
এমি’র মনোনয়ন ঘোষণা

এগিয়ে ‘দ্য ক্রাউন’ও ‘দ্য ম্যান্ডালোরিয়ান’

বিনোদন ডেস্ক: এমি অ্যাওয়ার্ড ২০২১-এর মনোনয়ন তালিকা গত মঙ্গলবার (১৩ জুলাই) ঘোষণা করা হয়েছে। মনোনয়নে এগিয়ে আছে ব্রিটিশ রাজপরিবারের কাহিনী নিয়ে নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘দ্য ক্রাউন’ ও ডিজনি প্লাসের স্পেস অপেরা ওয়েব সিরিজ ‘দ্য ম্যান্ডালোরিয়ান’।

যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এমি অ্যাওয়ার্ড। মঙ্গলবার ছোট পর্দার সবচেয়ে সম্মানজনক এই পুরস্কারের মনোনয়ন ঘোষণা করা হয়েছে।

নেটফ্লিক্সের ‘দ্য ক্রাউন’ এবং ডিজনি প্লাসের ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ সর্বোচ্চ ২৪টি করে মনোনয়ন পেয়ে যৌথভাবে এগিয়ে আছে। এরপরেই আছে ডিজনি প্লাসের ‘ওয়ান্ডাভিশনের নাম।

একাধিক মনোনয়ন পেয়েছে এইচবিও ম্যাক্সের ‘লাভ ক্রাফট কান্ট্রি’, আমাজনের ‘দ্য বয়েজ’, নেটফ্লিক্সের ‘দ্য কুইনস গ্যামবিট’, এনবিসির ‘দিস ইজ আস’ এবং হুলুর ‘দ্য হ্যান্ডমেড টেল’।

স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে ১৩০টি মনোনয়ন পেয়ে এগিয়ে আছে এইচবিও এবং এইচবিও ম্যাক্স। ১২৯টি মনোনয়ন পেয়ে এরপরেই আছে নেটফ্লিক্স। ৭১টি মনোনয়ন পেয়ে তৃতীয় স্থানে আছে ডিজনি প্লাস। ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এমি অ্যাওয়ার্ড ২০২১। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চেডরিক।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা