শিল্প ও সাহিত্য

আইসিইউতে সাহিত্যিক সমরেশ মজুমদার

সান নিউজ ডেস্ক : শ্বাসনালীতে গভীর সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কালবেলা'র স্রষ্টা খ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার। শুক্রবার (১১ জুন) কলকাতার অ্যাপোলো গ্লেনেগলস হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সাহিত্যিকের নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। ফলে পরিবারের পক্ষ থেকে কোনো ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেয়া হয়। লেখকের পরিবার সূত্রে জানা গেছে, গত ১০-১২ বছর ধরে ফুসফুসের জটিল রোগ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে (সিওপিডি) সমস্যায় ভুগছেন সমরেশ মজুমদার। এই মুহূর্তে তাকে আইসিইউতে রাখা হয়েছে। এর আগেও তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন তাকে ভেন্টিলেশনও রাখা হয়েছিল।

হাসপাতাল সূত্রে জানা যায়, সাহিত্যিক সমরেশ মজুমদারের শ্বাসনালীতে গভীর সংক্রমণ রয়েছে। তার জের ধরেই শ্বাসকষ্ট হচ্ছিল তার। হাসপাতালে ভর্তির পর বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন তিনি। তার চেস্ট এক্সরে, সিটি স্ক্যানসহ একাধিক পরীক্ষা করা হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। পাশাপাশি তার করোনা পরীক্ষাও করা হয়েছে।

৭৯ বছর বয়সী সমরেশ মজুমদার দুই বাংলার পাঠককে দশকের পর দশক ধরে বিমুগ্ধ করে রেখেছেন তার লেখনিতে। ১৯৭৬ সালে দেশ পত্রিকায় তার প্রথম উপন্যাস ‘দৌড়’ প্রকাশিত হয়। এরপর একে একে সাতকাহন, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, উজান গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান, আট কুঠুরি নয় দরজা, অনুরাগ-এর মতো উপন্যাস উপহার দিয়েছেন তিনি। তবে নিঃসন্দেহে তার সেরা সৃষ্টি ‘উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ’ ট্রিলজি।

১৯৮২ সালে আনন্দ পুরস্কার, ১৯৮৪ সালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার, বঙ্কিম পুরস্কার এবং আইয়াইএমএস পুরস্কার জয় করেছেন সমরেশ মজুমদার। তার অসুস্থতার খবরে মন খারাপ সাহিত্য প্রেমীদের।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা