আর্টস

সুখে কাটবে মেষের দিন, ফেঁসে যাবে মিথুন

সান নিউজ ডেস্ক : রাশিচক্রের মাধ্যমে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি। তবে মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনিই!

মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯)
সারাদিন নির্ভার ও সুখ সময় কাটাবেন। আজ সারাদিন নানা দিক থেকে কর্মের সুযোগ আসতে পারে। সহকর্মীর ভালো ব্যবহারে নিজেকে ভাসিয়ে দেবেন না।

বৃষ (এপ্রিল ২০-মে ২০)
নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে। অফিসে উন্নতির যোগ আছে। জলপথে বিপদ হতে পারে। অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে। উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে।

মিথুন (মে ২১-জুন ২০)
কাউকে নিজের দুর্বলতা দেখালে ফাঁসতে হতে পারে। মানসিক কোনো উদ্বেগ থাকলে সেটা কেটে যেতে পারে। ভ্রমণের কোনো আলোচনা থেকে সমস্যা হতে পারে।

কর্কট (জুন ২১-জুলাই ২২)
বাড়িতে কোনো অশান্তির জন্য মানসিক কষ্ট। তবে ব্যবসা থেকে শান্তি পেতে পারেন। বিবাহের ব্যাপারে যোগাযোগ আসতে পারে। কারো কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২)
চাকরিজীবীদের জন্য সময়টা বিশেষ অনুকূল। রাস্তায় যানবাহন চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তি। পুরনো পাওনা আদায় হতে পারে। আজ সারাদিন কোনো কারণে চিত্ত চাঞ্চল্য থাকবে।

কন্যা (আগস্ট ২৩-সেপ্টেম্বর ২২)
বন্ধুদের কথায় আপনার খুব ক্ষতি হতে পারে। কর্মস্থানে অনেক দিন বাদে নিজের প্রতিভার প্রকাশ করতে পারবেন। চোখের কোনো রোগ হতে পারে। দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে।

তুলা (সেপ্টেম্বর ২৩-অক্টোবর ২২)
আজ ব্যবসার যোগ খুব ভালো দেখা যাচ্ছে। বন্ধুর সঙ্গে খুব ভাবনা চিন্তা করে মেলামেশা করবেন। গবেষণার সঙ্গে যুক্ত ছাত্রদের খুব ভালো সময়। প্রতিকূল অবস্থা মানিয়ে চলুন।

বৃশ্চিক (অক্টোবর ২৩-নভেম্বর ২১)
ব্যবসার দিকে কোনো মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে। আর্থিক ব্যাপারে কোনো সুবিধা পেতে পারেন। বাড়িতে কোনো কাজের জন্য সম্মান নষ্ট হতে পারে।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১)
আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল। আপনার অজান্তে গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় অশুভ সঙ্কেত থাকলেও তা গুরুজনের পরামর্শে মিটে যাবে।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯)
আজ কারো কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে। সামাজিক দিকে সুনাম বা প্রতিপত্তি বিস্তার হওয়ার যোগ আছে। হারানো কোনো জিনিস উদ্ধার হতে পারে। নৃত্যশিল্পীদের উন্নতির যোগ রয়োছে।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮)
আজ আপনার সঙ্গে ভালো কিছু হতে পারে। সারাদিন ব্যবসা নিয়ে মনে একটু ভয় কাজ করবে। সন্তানদের ভালো কিছু খবর আসতে পারে। সংসারে ধৈর্য বজায় রাখতে হবে।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০)
দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময় আসতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে জট খুলে যেতে পারে। বাড়িতে শুভ বা মাঙ্গলিক কাজের জন্য খরচ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা